AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Make in India : শিল্প মহলে বিনিয়োগের ডাক অর্থমন্ত্রীর, ‘মেক ইন ইন্ডিয়া’-তে জোর দেওয়ার আহ্বান।

FM Nirmala Sitaraman : বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনীতি সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর। পশ্চিম এশিয়া সংকট মোকাবিলায় 'কোভিড কালীন শৈলীর সহায়তা ও সস্তায় জ্বালানি আমদানির কৌশল নিয়ে কি জানালেন নির্মলা সীতারামন ? জানুন বিস্তারিত।

| Edited By: | Updated on: Apr 28, 2026 | 4:52 PM
Share
মুম্বইয়ের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব কমানোর জন্য নতুন করে কোভিড কালীন সহায়তার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারত তার ক্রমবর্ধশীল অর্থনীতির তকমা ধরে রাখতে বদ্ধপরিকর। এর জন্য শিল্পের কাঁচামাল সরবরাহ ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। (AI)

1 / 8
অর্থমন্ত্রী 'ইন্ডিয়া ইঙ্ক' বা ভারতের কর্পোরেট জগতকে নতুন করে বিনিয়োগের আহ্বান করেছেন। তিনি স্পষ্ট করে দেন যে, কেবল আমদানির ওপর নির্ভর না করে দেশীয় উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। প্রতি আমদানিকে দেশীয় উৎপাদনের একটি সুযোগ হিসেবে দেখতে হবে। এতে দেশের বাজারে কর্মসংস্থান বৃদ্ধি পাবে ও বিদেশী মুদ্রার সাশ্রয় হবে। (AI)

2 / 8
পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ক্ষেত্রে সরকার 'জরুরি তারল্য ক্রেডিট গ্যারান্টি স্কিম ফিরিয়ে আনার কথা ভাবছে। এবার কাঁচামালের মূল্যবৃদ্ধি ও বীমা ঝুঁকি কমাতে শিল্প ইউনিটগুলিতে আর্থিক সহায়তা দেওয়ার বিষয় ভাবা হচ্ছে। (AI)

3 / 8
জ্বালানি নিরাপত্তার প্রশ্নে সীতারামন পুনর্ব্যক্ত করেছেন যে, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত বাস্তবসম্মত পথেই হাঁটবে। যেখানেই সস্তায় ও দ্রুত অপরিশোধিত তেল পাওয়া যাবে, সেখান থেকেই ভারত তেল সংগ্রহ করবে। আন্তর্জান্তিক চাপ থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থ ও দেশের মানুষের সাশ্রয়ই সরকারের কাছে এখন সবথেকে বড় ইস্যু। (Getty Images)

4 / 8
রাজস্বের উপর চাপ থাকা সত্ত্বেও সার ও জ্বালানি মজুত রাখতে হবে ও তা নিশ্চিত করতে হবে সরকারকে। বর্তমানে পরিস্থিতি গভীর কিন্তু তবুও সরকার চড়া দামে সার কিনলেও তার প্রভাব কৃষকদের উপর পড়তে দেবেনা। (Getty Images)

5 / 8
ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নিয়ে তিনি জানিয়েছেন, বিনিয়োগের সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক সূচক দিয়ে হয়না। এর পিছনে ভূ-রাজনীতি ও কৌশলগত কারণও কাজ করে। শক্তিশালী বিনিয়োগ প্রবাহ ধরে রাখতে সরকার ক্রমাগত কাজ করে চলেছে। (AI)

6 / 8
ক্যাপিটাল গেইন ট্যাক্স ও সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স পরিবর্তনের দাবি নিয়ে অর্থমন্ত্রী রহস্য বজায় রেখেছেন। তাঁর কথায়,"সরকার এই বিষয়টি পর্যালোচনা করছে।" (AI)

7 / 8
বক্তব্যের শেষে অর্থমন্ত্রী কর্পোরেট জগৎকে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ এবং ক্ষিপ্রতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি প্রশ্ন তোলেন, ভারত যখন নিজেই পণ্য তৈরী করতে পারে, তখন বাইরে থেকে আমদানির দরকার কী? এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতকে স্বনির্ভর করার দায়িত্ব আমাদের।  (AI)

8 / 8
Follow Us