Cricketers Protest: ছাত্রদের পর আবার জেন-জি আন্দোলন, ৩টি রঞ্জি দলের দাবিতে পথে ২৫০ ক্রিকেটার!

Gen Z Protest: যদিও এক রাজ্য থেকে একাধিক রঞ্জি টিম হতে পারে। মহারাষ্ট্র থেকে রঞ্জি ট্রফিতে অংশ নেয় মুম্বই ও বিদর্ভ। আবার গুজরাট থেকে রঞ্জিতে খেলে গুজরাট, সৌরাষ্ট্র ও বরোদা। সৌরাষ্ট্র থেকে রঞ্জিতে খেলেছেন চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজা। আবার বরোদার হয়ে রঞ্জিতে খেলেছেন হার্দিক পান্ডিয়া।

Cricketers Protest: ছাত্রদের পর আবার জেন-জি আন্দোলন, ৩টি রঞ্জি দলের দাবিতে পথে ২৫০ ক্রিকেটার!
লখনউয়ের একানা স্টেডিয়াম!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 25, 2026 | 2:38 PM

লখনউ: দিন কয়েক আগেই গোটা দেশের মধ্যে সবথেকে চর্চায় ছিলেন জেন-জি ছাত্ররা। প্রশ্ন ফাঁসের দাবিতে গোটা দেশে বিক্ষোভ করেছিলেন যুব ছাত্র-ছাত্রীরা। এবার তার মধ্যেই উত্তরপ্রদেশে আবার জেন-জি বিক্ষোভ। এবার পথে নেমেছেন জেন-জি ক্রিকেটাররা। রাজ্যের একটি নয়, তিনটি রঞ্জি ট্রফির দল গঠন করার দাবিতে লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখালেন ২৫০ জনেরও বেশি তরুণ ক্রিকেটার ও তাঁদের বাবা-মা-রা। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ার অভিযোগ তুলেই এই আন্দোলন করা হচ্ছে।

উত্তরপ্রদেশ ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পূর্বাঞ্চলের ক্রিকেটাররা এই আন্দোলন করিয়েছেন। আন্দোলনের দাবি, বিশাল জনসংখ্যার উত্তরপ্রদেশে ক্রিকেটারদের প্রতিভা বিকাশের জন্য একাধিক রঞ্জি দল দরকার। সিপিএ-র রাজ্য সভাপতি অরবিন্দ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অতীতে এই বিশাল রাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেওয়া নিয়ে কথা বলেছিলেন। তাঁর দাবি, প্রায় ২৫ কোটি জনসংখ্যার রাজ্যে কমপক্ষে ৩টি রঞ্জি দল থাকা উচিত। বর্তমানে একটি দল থাকার ফলে সব ক্রিকেটাররা সমান ভাবে সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্য উত্তরপ্রদেশের ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেটারদের জন্য সমান সুযোগ দেওয়া না হলে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে পিছিয়ে পড়বেন। তাই রঞ্জি দল বাড়ানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার দাবি করছেন ক্রিকেটাররা। যদিও এক রাজ্য থেকে একাধিক রঞ্জি টিম হতে পারে। মহারাষ্ট্র থেকে রঞ্জি ট্রফিতে অংশ নেয় মুম্বই ও বিদর্ভ। আবার গুজরাট থেকে রঞ্জিতে খেলে গুজরাট, সৌরাষ্ট্র ও বরোদা। সৌরাষ্ট্র থেকে রঞ্জিতে খেলেছেন চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজা। আবার বরোদার হয়ে রঞ্জিতে খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেই উদাহরণ সামনে রেখেই একই রাজ্য থেকে ৩টি রঞ্জি দল করার দাবি জানাচ্ছেন ক্রিকেটাররা।

Loading...
Unable to load recommendations.
Follow Us