AIFF Meeting: বিশ্বকাপে ভারতের কোচ বিবিয়ানো, ম্যানেজার বাজাজ! বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিল AIFF!

Executive Committee Meeting: এক্সিকিউটিভ কমিটি AIFF-কে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বেশ কিছু বিজ্ঞপ্তি জানিয়েছে। এমনকি, ভারতীয় ক্রীড়া শাসন আইন ২০২৫ সম্পর্কেও অবগত করেছে। সেই নিয়ম অনুযায়ী, যেসব রাজ্য সংস্থার নির্বাচন এই বছর হওয়ার কথা, তাদের ২০ অক্টোবরের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় নিয়ম মেনে সব মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

AIFF Meeting: বিশ্বকাপে ভারতের কোচ বিবিয়ানো, ম্যানেজার বাজাজ! বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিল AIFF!
কল্যাণ চৌবেImage Credit source: AIFF

| Edited By: Moumita Das

Aug 07, 2026 | 11:56 AM

নয়াদিল্লি : দিন কয়েক আগেই এসেছে সুখবর। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল (Brazil Football Team)। তবে প্রায় একই সময় রয়েছে এশিয়ান কাপ (ASEAN Cup)। এমন সময়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি গতকাল একটি বৈঠক করেছে। সেখানে ফুটবল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কল্যাণ চৌবের ফেডারেশন।

কী কী সিদ্ধান্ত নেওয়া হল?

১) ৩ অক্টোবর কলকাতায় খেলবে ব্রাজিল। একই সময় ভারত খেলবে এশিয়ান কাপ। ফলে, এশিয়ান কাপ ও ব্রাজিল ম্যাচ – এই দুই ম্যাচে আলাদা আলাদা দল নামবে এআইএফএফ।

২) ফেডারেশনের নতুন কমিটি ২০২৬-২৭ আইএসএল এর প্রস্তুতি নিয়ে বেশ চিন্তিত। তারা সব দিক বিবেচনা করেই প্রস্তুতি করছে। একই সঙ্গে, তারা জামশেদপুর এফসিকে নিজেদের ক্লাব তুলে নেওয়ার সিদ্ধান্ত ১২ আগস্ট ২০২৬ এর মধ্যে পুনর্বিবেচনা করতে বলেছে। কোনও ফুটবলার যেন ক্লাব ছাড়া না হয়ে পড়েন, সেই দিক দেখার কথা বলা হয়েছে।

৩) অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপে সুযোগ পেয়েছে ভারতীয় ফুটবল দল। এর জন্য বিবিয়ানো ফার্নান্দেজকে কোচ হিসেবে ও দলের ম্যানেজার হিসেবে রণজিৎ বাজাজকে নিযুক্ত করতে চায় ফেডারেশন। যদিও, পুরোটাই তাঁদের সম্মতির উপর নির্ভরশীল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দলে থাকতে পারবেন মোট ২০ জন, যার মধ্যে ৬ জন সাপোর্ট স্টাফ এবং ১৪ জন ফুটবলার।

৪) কমিটি সন্তোষ ট্রফি ও রাজমাতা জিজাবাই ট্রফির জন্য নতুন ফরম্যাট অনুমোদন করেনি। তাঁদের মতে, এই ফরম্যাট ফুটবলারদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে, এবারের ট্রফি ফরম্যাটে কোনও বদল নেই।

৫) এছাড়াও কমিটি ২০২৬-২৭ অর্থবর্ষের AIFF-এর বাজেট অনুমোদন করেছে।

এর পাশাপাশি কমিটি AIFF-কে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বেশ কিছু বিজ্ঞপ্তি জানিয়েছে। এমনকি, ভারতীয় ক্রীড়া শাসন আইন ২০২৫ সম্পর্কেও অবগত করেছে। সেই নিয়ম অনুযায়ী, যেসব রাজ্য সংস্থার নির্বাচন এই বছর হওয়ার কথা, তাদের ২০ অক্টোবরের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় নিয়ম মেনে সব মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে স্বাভাবিকভাবেই খুশি সমর্থকরা। তবে এশিয়ান কাপ ও ব্রাজিল ম্যাচ – এই দুই প্রতিযোগিতায় কারা সুযোগ পান ও কোন দল খেলে – সেই দিকে নজর থাকবে সবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us