East Bengal FC: হাবাসের প্রথম বিদেশি সাইনিং, ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ!

EBFC: এর মধ্যেই প্রশ্ন উঠছে ইস্টবেঙ্গলের স্পনসর কে হবে? বিদায় নিয়েছে ইমামি। এই মুহূর্তে কে হবে লাল-হলুদের পরবর্তী স্পনসর? নতুন কোনও সংস্থা এগিয়ে আসবে নাকি অন্যবারের মতো আবার মুখ্যমন্ত্রীর কাছে স্পন্সরের আবেদন করতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট?

East Bengal FC: হাবাসের প্রথম বিদেশি সাইনিং, ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ!
দানি রামিরেজ!Image Credit source: Instagram

| Edited By: Moumita Das

Jul 09, 2026 | 6:44 PM

কলকাতা: এখনও আইএসএল কবে হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। ২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ। সদ্যই কোচ বদল হয়েছে লাল-হলুদের। হটসিটে বসছেন প্রাক্তন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা এবারও নিজেদের ব্রিগেড শক্তিশালী করতে বদ্ধপরিকর। এর পাশাপাশি দলে নেই গতবার দলকে চ্যাম্পিয়ন করার দুই কারিগর ইউসুফ ইজ্জেজারি ও মিগুয়েল। তাই এবার দলের প্রথম বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল।

গত মরশুমের চ্যাম্পিয়ন দল থেকে দলে রয়েছেন একমাত্র মহম্মদ রশিদ। একবছরের চুক্তি বাড়িয়ে তাঁকে দলে রাখছে ইস্টবেঙ্গল। দলের নতুন বিদেশির নাম দানি রামিরেজ। স্প্যানিশ এই ফুটবলার ভারতীয় ফুটবলে পরিচিত নাম। গত মরশুমে তিনি ছিলেন পাঞ্জাব এফসিতে। ১৩ ম্যাচ খেলে ৪ গোল ও ২ অ্যাসিস্ট ছিল এই স্প্যানিশ ফুটবলারের। এবার মিগুয়েলের বদলি হিসেবেই তাঁকে দলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। অতীতে রিয়াল মাদ্রিদ সি, ভ্যালেন্সিয়া, গেটাফের মতো স্প্যানিশ দলের অংশ ছিলেন রামিরেজ। তাই তাঁর মতো সেন্ট্রাল মিডফিল্ডারকে সাইন করে নিজেদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে চলেছে লাল-হলুদ।

দিন কয়েক আগেই ইস্টবেঙ্গল জানিয়েছে, দলে যোগ দিয়েছেন উইং ব্যাক বরিস সিং ও গোলকিপার পূর্বা লাচেঙপা। যদিও, এর মধ্যেই প্রশ্ন উঠছে ইস্টবেঙ্গলের স্পনসর কে হবে? বিদায় নিয়েছে ইমামি। এই মুহূর্তে কে হবে লাল-হলুদের পরবর্তী স্পনসর? নতুন কোনও সংস্থা এগিয়ে আসবে নাকি অন্যবারের মতো আবার মুখ্যমন্ত্রীর কাছে স্পন্সরের আবেদন করতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে, বেশ কিছু নেতিবাচক দিক থাকলেও মরসুম শুরুর আগেই ইস্টবেঙ্গল যেভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে, তাতে তাদের আবার চ্যাম্পিয়ন পোডিয়ামে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Follow Us