FIFA World Cup 2026: বুধবার ভোরে মাঠে নামবেন মেসি, তার আগেই কঠোর পদক্ষেপ সরকারের!

Argentina Government: ২০২৩ সালে এই 'সেফ স্ট্যান্ডস' উদ্যোগ চালু করার পর আর্জেন্টিনার সাধারণ মানুষ এটিকে ব্যাপক সমর্থন করেছে। বুধবার, ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মেসিরা। আলজেরিয়া ছাড়াও আর্জেন্টিনার গ্ৰুপে আছে জর্ডন ও অস্ট্রিয়া।

FIFA World Cup 2026: বুধবার ভোরে মাঠে নামবেন মেসি, তার আগেই কঠোর পদক্ষেপ সরকারের!
আর্জেন্টিনা ফুটবল দল।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 15, 2026 | 4:53 PM

কানসাস সিটি : আর ঠিক দু’দিন। তারপরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ এর দলের সঙ্গে এই দলের খুব একটা বেশী তফাৎ নেই। ইতিমধ্যেই সবাই বলছে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিততে পারে। কিন্তু এবার ম্যাচে নামার আগেই ধাক্কা খেল আর্জেন্টিনা। আর্জেন্টিনা প্রশাসন নিজেই ১৩ হাজার সমর্থকদের একটা তালিকা পাঠিয়েছে। এই ১৩ হাজার জনের বিরুদ্ধে ‘চাইল্ড সাপোর্ট’-এ খেলাপি করার অভিযোগ রয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে,”যাঁরা নিজেদের সন্তানের দেখা শোনা করেন না, তাঁদের বিশ্বকাপ দেখার কোনও অধিকার নেই।” এমনই বলেছেন বুয়েন্স আইরেসের মেয়র জর্জ মাক্রি।

আসলে আর্জেন্টিনার এমন কঠোর পদক্ষেপের পিছনে একটি কারণ আছে। এর নাম ‘সেফ স্ট্যান্ডস’। এর মূল লক্ষ্য হল, যেসব বাবা-মা নিজেদের সন্তানের মৌলিক চাহিদা পূরণ করেন না কিন্তু অন্য খাতে ঠিক খরচ করেন। আর্জেন্টিনা মার্কিন কর্মকর্তাদের হাতে যে তালিকা পাঠিয়েছে, সেই তালিকায় এমন ব্যক্তিদের নাম রয়েছে, যাদের আদালত আগেই চাইল্ড সাপোর্টের টাকা বাকি রাখার জন্য দোষী সাব্যস্ত করেছে। বিগত কয়েক মাসে এই ব্যক্তিদের খুঁজে বার করছে মার্কিন প্রশাসন। আর্জেন্টিনা সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে আখেরে লাভ হবে শিশুদেরই, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে। ২০২৩ সালে এই ‘সেফ স্ট্যান্ডস’ উদ্যোগ চালু করার পর আর্জেন্টিনার সাধারণ মানুষ এটিকে ব্যাপক সমর্থন করেছে। এ পর্যন্ত, ১৩২৮টি ফুটবল ম্যাচে প্রায় ৪০ লাখেরও বেশী পরীক্ষা হয়েছে। একই সঙ্গে এই তালিকায় নাম রয়েছে অপরাধ জগতের সঙ্গে যুক্ত লোকেদেরও। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ১৫ হাজারের বেশীও হতে পারে।

বুধবার, ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মেসিরা। আলজেরিয়া ছাড়াও আর্জেন্টিনার গ্ৰুপে আছে জর্ডন ও অস্ট্রিয়া। এবারে যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, তাই ‘২২ এর মতো আবার আর্জেন্টিনা বিশ্বকাপ পায় কিনা, সেইদিকে তাকিয়ে অসংখ্য মেসি ভক্ত।

Follow Us