Ballon D’Or Nominees 2026: আবার মনোনীত মেসি, নাম নেই সিআর সেভেনের, প্রকাশিত ব্যালন ডি অর তালিকা!

Lionel Messi : আবার এই তালিকাতে নাম করে নিয়েছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ১৮ গোলের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি। এর পাশাপাশি চমক রয়েছে সেরা গোলকিপারের জন্য দেওয়া ইয়াসিন ট্রফিতেও। সংক্ষিপ্ত ১০ জনের তালিকাতে জায়গা পেয়েছে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এই বিশ্বকাপে প্রথমবার জায়গা পাওয়া দল কেপ ভার্দে এবার বিশ্বকাপে সবথেকে চমক ঘটিয়েছে। মেসির আর্জেন্টিনার মতো দলকেও তারা ঘোল খাইয়ে দিয়েছিল।

Ballon DOr Nominees 2026: আবার মনোনীত মেসি, নাম নেই সিআর সেভেনের, প্রকাশিত ব্যালন ডি অর তালিকা!
ব্যালন ডি অর ২০২৬Image Credit source: TV9 Bangla GFX, Getty Images

| Edited By: Moumita Das

Sep 09, 2026 | 1:06 PM

লন্ডন : গতকালই প্রকাশ হয়েছে ব্যালন ডি অর-এর তালিকা। এই তালিকাতে এবার জায়গা করে নিয়েছেন হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, আরলিং হাল্যান্ড ও ৮ বারের ব্যালন জয়ী লিওনেল মেসি। তালিকায় নাম নেই রোনাল্ডোর। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এই মরশুমে ক্লাব পর্যায়ে কোনও ট্রফি না জিতলেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। করেছেন ১০ গোল ও বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল করার রেকর্ডও গড়ে ফেলেছেন তাই তাঁকে জায়গা দেওয়া হয়েছে ব্যালনের তালিকায়। আগামী ২৬ অক্টোবর লন্ডনে হবে এর অনুষ্ঠান।

 

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত মরশুম কেটেছে হ্যারি কেনের। ক্লাব ও দেশের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। বায়ার্নকে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন। এর পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে বিশ্বকাপে চমক দেখিয়েছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ডও। তিনি ক্লাব ম্যান সিটির জার্সিতে ৬৪ ম্যাচে যেমন ৫৮ গোল করেছেন, তেমন বিশ্বকাপে করেছেন ৭ গোল। অন্যদিকে আবার এই তালিকাতে নাম করে নিয়েছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ১৮ গোলের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি। এছাড়াও তালিকায় রয়েছেন জ্যুড বেলিংহ্যাম, গতবারের চ্যাম্পিয়ন উসমান দেম্বেলে, লামিন ইয়ামালরা। তবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার তালিকায় জায়গা পাননি। তিনি কেরিয়ারে ১৮ বার মনোনীত হলেও ব্যালন জিতেছেন মাত্র ৫ বার। তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি এই ট্রফি পেয়েছেন ৮ বার।

এর পাশাপাশি চমক রয়েছে সেরা গোলকিপারের জন্য দেওয়া ইয়াসিন ট্রফিতেও। সংক্ষিপ্ত ১০ জনের তালিকাতে জায়গা পেয়েছে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এই বিশ্বকাপে প্রথমবার জায়গা পাওয়া দল কেপ ভার্দে এবার বিশ্বকাপে সবথেকে চমক ঘটিয়েছে। মেসির আর্জেন্টিনার মতো দলকেও তারা ঘোল খাইয়ে দিয়েছিল। সেই দলের গোলকিপার ভোজিনহা এবার এই তালিকাতে নাম তুলেছেন। তাঁর পাশাপাশি রয়েছেন বিশ্বকাপজয়ী স্পেন দলের গোলকিপার উনেই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, মরোক্কোর ইয়াসিন বোনো ও সেনেগালের এডুয়ার্ড মেন্ডি। এবার প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি অরের ৭০তম সংস্করণ। আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্যে চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়া হবে। প্রথম ব্যালন ডি অর জয়ী ফুটবলার স্ট্যানলি ম্যাথিউজের প্রতি শ্রদ্ধা জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানের।

Loading...
Unable to load recommendations.
Follow Us