FIFA World Cup 2026 Round of 32 Result: দুরন্ত প্রত্যাবর্তন করল বেলজিয়াম, ক্ষনিকের ভুলে স্বপ্নভঙ্গ সেনেগালের!

Belgium vs Senegal : ২০১৮ সালে বেলজিয়াম বিশ্বকাপ ফুটবলে তৃতীয় হয়েছিল। সেটাই ছিল তাদের সর্বকালীন সেরা পারফরম্যান্স। এরপর ২০২২ এ শোচনীয় ফল করেন ডে ব্রুইনিরা। গ্রূপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তবে এবার রাউন্ড অফ ৩২ এ জিতে শেষ ১৬তে পৌঁছে গেল কুর্তোইস, ডোকুদের বেলজিয়াম।

FIFA World Cup 2026 Round of 32 Result: দুরন্ত প্রত্যাবর্তন করল বেলজিয়াম, ক্ষনিকের ভুলে স্বপ্নভঙ্গ সেনেগালের!
রোমেলু লুকাকুImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 02, 2026 | 10:32 AM

বেলজিয়াম – ৩ (লুকাকু, টিয়েলেমান্স ২) : সেনেগাল – ২ (দিয়ারা, সার)

সিয়াটল : এমনও হয়? ক্ষনিকের ভুল কোনও দলকে বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে বের করে দেয়? হাতে ধরিয়ে দেয় বাড়ি ফেরার টিকিট? বেলজিয়াম বনাম সেনেগাল (Belgium vs Senegal) ম্যাচের এর থেকে ভাল উপমা আর কিই বা হতে পারত? ৮৫ মিনিট অবধি ভাল খেলেও শেষ মুহূর্তের ভুল বিদায় ঘটিয়ে দিল সাদিও মানের (Sadio Mane) সেনেগালের। শেষবার বিশ্বকাপের মঞ্চে খেলে ফেললেন সাদিও মানে। অথচ, এমনটা তো হওয়ার কথা ছিল না?

ম্যাচের শুরু থেকে ভাল খেলছিল বেলজিয়াম। কিন্তু ধীরে ধীরে খেলায় ফেরে সেনেগাল। ২৫ মিনিটেই আসে প্রথম গোল। ক্রস তোলেন সাদিও মানে। তা পোস্টে লাগে ও ফিরতি বলে গোল করে যান হাবিব দিয়ারা। এরপরে আবার গোল পায় এই আফ্রিকান দেশটি। বেলজিয়ামের বক্সে ভেসে আসা বল নিজের বুক দিয়ে নামিয়ে দুরন্ত শট মেরে ব্যবধান বাড়ান ইসমাইল সার। ২-০ এগিয়ে যায় সেনেগাল। কিন্তু, শেষ মুহূর্তের ভুলে সব শেষ এই আফ্রিকান দেশটির। ৮৬ মিনিটের মাথায় রোমেলু লুকাকু গোল করেন। ২০২২ বিশ্বকাপ খুব একটা ভাল যায়নি তাঁর। এর ৩ মিনিট পরে লিসান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে গোল করে ম্যাচের ফল ২-২ করেন ক্যাপ্টেন টিয়েলেমান্স। বক্সের ভিতরে মাপা ক্রস দিয়েছিলেন এই আর্সেনালের ফরোয়ার্ড। কিন্তু সেনেগালের গোলকিপার মরি দিয়াও ভুল করে এগিয়ে যান। টিয়েলেমান্সের মাথায় লেগে ফাঁকা গোলেই ঢুকে যায় বল। এরপর থেকে প্রচুর সুযোগ পেয়েছিল সেনেগাল কিন্তু একটাও কাজে লাগেনি।

তবে কপাল খুলল অতিরিক্ত সময়েরও শেষার্ধে। ১১৭ মিনিটে বক্সের মধ্যে টিয়েলেমান্সকে ফাউল করেন সেনেগালের ডিফেন্ডার লামিনে কামারা। প্রথমে পাত্তা না দিলেও পরে ভার রিভিউ দেখে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকেই ১২০+৫ মিনিটে গোল করে বেলজিয়ামকে ৩-২ গোল করে এগিয়ে দেন ক্যাপ্টেন টিয়েলেমান্স। এর ফলেই এক ঐতিহাসিক জয় পেল বেলজিয়াম।

২০১৮ সালে বেলজিয়াম বিশ্বকাপ ফুটবলে তৃতীয় হয়েছিল। সেটাই ছিল তাদের সর্বকালীন সেরা পারফরম্যান্স। এরপর ২০২২ এ শোচনীয় ফল করেন ডে ব্রুইনিরা। গ্রূপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তবে এবার রাউন্ড অফ ৩২ এ জিতে শেষ ১৬তে পৌঁছে গেল কুর্তোইস, ডোকুদের বেলজিয়াম। আগামী ৭ জুলাই, মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা নাগাদ তারা নামবে আমেরিকার বিরুদ্ধে কারণ আমেরিকাও কোয়ালিফাই করেছে শেষ ১৬তে।

Follow Us