Fifa World Cup 2026, Nora Fatehi : কাতারের পর এবার কানাডা, টানা দুইবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বলিউড ডিভা!

Nora Fatehi : প্রথমে কাতার, এবার কানাডা... পরপর দুইবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে নোরা ফতেহিকে। ২০২২ সালে এই বিশ্বমঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। আবার গোটা ফুটবল বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন বলিউডের এই ডান্সিং কুইন। কবে, কোথায় দেখা যাবে নোরার পারফরম্যান্স?

Fifa World Cup 2026, Nora Fatehi : কাতারের পর এবার কানাডা, টানা দুইবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বলিউড ডিভা!
Bollywood Diva Set to Light Up FIFA World Cup 2026 in Canada.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 10, 2026 | 12:43 PM

কলকাতা : গত কাতার বিশ্বকাপেও (Fifa World Cup) তিনি ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের একজন পারফর্মার। এবারেও তিনি, নোরা ফতেহি (Nora Fatehi) তৈরী বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে। আগেই শোনা গিয়েছিল, ২০২২ সালের মতো ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে নোরাকে। এবার সেই খবরেই পড়ল সিলমোহর। আগামী ১২ জুন কানাডার বিএমও ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে বলিউডের (Bollywood) এই ‘ডান্সিং কুইন’কে।

অতীতেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে গোটা বিশ্বে তাকে লাগিয়ে দিয়েছিলেন নোরা। ২০২২ সালে বিশ্বকাপের সময় একদিকে যেমন তাঁর গান ‘লাইট দ্য স্কাই’ (Light the sky) গোটা বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল, তেমনই ছিল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর (BTS) মেম্বার জাঙ্কুকের (Jungkook) গান ‘ড্রিমার্স’ও। এইবার অর্থাৎ ২০২৬ এ আমেরিকা, কানাডা ও মেক্সিকো – তিনটি আয়োজিত দেশেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই কানাডার টরোন্টোয় পারফর্ম করতে দেখা যাবে তাঁকে। ঘটনাচক্রে, নোরা নিজেও কানাডার নাগরিক। তাই জন্মস্থানেই বিশ্বকাপের মতো গ্লোবাল অনুষ্ঠানে পারফর্ম করা একই সঙ্গে আবেগের ও গর্বের।

৪৮টি দেশ নিয়ে আয়োজিত ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। চলবে ১৯ জুলাই পর্যন্ত। সেই বিশ্বকাপের বিশ্বমঞ্চে পরপর দুই বার পারফর্ম করে নোরা বুঝিয়ে দিলেন, তাঁর জনপ্রিয়তা এখন শুধুই বলিউডে সীমাবদ্ধ নেই। তিনি এখন আন্তর্জাতিক একজন পারফর্মার। বলিউডে ‘দিলবর দিলবর’ (Dilbar Dilbar) বা ‘কুসু কুসু’ (Kusu Kusu) গানে পারফর্ম করলেও এখন তাঁর সীমানা দেশ ছাড়িয়ে বিদেশের মঞ্চেও। এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন বিশ্বের তাবড় তাবড় সংগীতশিল্পী ও পারফর্মাররা। সেখানে নোরার নাম যুক্ত হওয়ার অর্থ আরও একবার বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল হবে ভারতের নাম। ভারত নাহয় বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পায়নি, কিন্তু নোরার এই সাফল্যে যারপরনাই খুশি তাঁর ভক্তকুল।

Follow Us