Brazil Squad vs India: ভিনি থেকে রাফিনহা – কারা কারা কলকাতায় আসছেন? দেখে নিন সম্পূর্ণ তালিকা!

Brazil Football Team: ১৯৭৭ সালে কলকাতায় খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। তাঁর ক্লাব কসমস ইডেন গার্ডেনসে খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে। এমনকি, ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে খেলে গিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা সেই ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। এমনকি বায়ার্ন মিউনিখও খেলে গিয়েছে অতীতে।

Brazil Squad vs India: ভিনি থেকে রাফিনহা - কারা কারা কলকাতায় আসছেন? দেখে নিন সম্পূর্ণ তালিকা!
ভিনিসিয়াস জুনিয়রImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 10, 2026 | 11:48 AM

কলকাতা : অবশেষে অপেক্ষার অবসান। দল ঘোষণা করল ব্রাজিল। গতবছরের মেসির আগমনের পর এবার ব্রাজিল দল যে আসছে, তা নিশ্চিত হয়েই গিয়েছিল। খালি কারা কারা আসবে, সেটা নিয়েই ছিল একটা চিন্তা। তবে গতকাল, বুধবার রাতে দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ম্যাচ খেলতে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আসবে ব্রাজিল।

যে দল ঘোষণা করা হয়েছে, সেই দল নিয়েই রয়েছে চমক। গ্যাব্রিয়েল মার্গেলহাস থেকে মার্কুইনহোস – সবাই আছেন দলে। বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনহা যেমন আছেন, তেমনই দলে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। গত সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। প্রত্যাশিত ভাবেই, মাত্র ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় সব টিকিট। গতকাল রাতে প্রকাশিত সেই দলে রয়েছেন এমন ১০ জন ফুটবলার, যাঁরা এই বিশ্বকাপের ব্রাজিল দলেও উপস্থিত ছিলেন।

ব্রাজিলের প্রকাশিত দল :

গোলকিপার – হুগো সৌজা, ওটাবিও, পেদ্রো মরিস্কো

 

ডিফেন্ডার – আর্থার ডিয়াজ, গ্যাব্রিয়েল মার্গেলহাস, ডগলাস স্যান্টোস, ম্যাথেউজিনহো, মাউরো জুনিয়র, ওয়েসলি, ভিতোর রেইস, মার্কুইনহোস, জাইর

 

মিডফিল্ড – ব্রেনো জিদান, দানিলো, ডগলাস লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, গ্যাব্রিয়েল বোনটেম্পো

 

ফরোয়ার্ড – এন্ড্রিক, ভিনিসিয়াস জুনিয়র, স্যামুয়েল লিনো, রাফিনহা, রায়ান, জোয়াও পেদ্রো, পেদ্রো, এস্তেভাও

 

১৯৭৭ সালে কলকাতায় খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। তাঁর ক্লাব কসমস ইডেন গার্ডেনসে খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে। এমনকি, ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে খেলে গিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা সেই ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। এমনকি বায়ার্ন মিউনিখও খেলে গিয়েছে অতীতে। তবে এবার আসছে ব্রাজিলের দল। ভিনি, রাফিনহারা দলে তো রয়েছেন, তবে তাঁরা মাঠে নামবেন কি? সেই দিকেই রয়েছে প্রশ্ন।

Loading...
Unable to load recommendations.
Follow Us