Fifa World Cup, Neymar Jr. : বিশ্বকাপের জন্য দল ঘোষণা ব্রাজিলের, নেইমার কি খেলবেন?

Brazil Squad : এই বিশ্বকাপে মরোক্কো, হাইতি, স্কটল্যান্ডের সঙ্গে গ্ৰুপ সি-তে রয়েছে ব্রাজিল। ১৪ জুন প্রথম খেলা রয়েছে ব্রাজিলের। অতীতে তিন বিশ্বকাপে খেললেও এই বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আগেই অনিশ্চয়তা শুরু হয়েছিল। ২০২৩ সালে তাঁর এসিএল ইনজুরি হওয়ার পরেই তাঁর খেলা নিয়ে একপ্রকার সন্দিহান ছিলেন জাতীয় কোচ কার্লো।

Fifa World Cup, Neymar Jr. : বিশ্বকাপের জন্য দল ঘোষণা ব্রাজিলের, নেইমার কি খেলবেন?
Neymar Joins Vinicius Jr & Raphinha in Lethal Attack.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 19, 2026 | 1:06 PM

কলকাতা : গোটা ফুটবল বিশ্বের নজর ছিল তাঁর দিকে। আদৌ তিনি বিশ্বকাপে খেলবেন কিনা, এই নিয়ে আগ্রহী ছিল গোটা বিশ্ব। গতকাল বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে রাখা হয়েছে নেইমারকে। ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি নিজে সংশয়ে থাকলেও অবশেষে দলে নিয়েছেন এই ‘গ্লোবাল আইকন’কে। এই ২৬ জনের মধ্যে রয়েছেন ৩ জন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার ও ৯ জন স্ট্রাইকার। আক্রমণে রয়েছেন বার্সেলোনার রাফিনহা ও রিয়াল মাদ্রিদের ভিনি জুনিয়র, যা বোঝাচ্ছে আক্রমণ বিভাগে জোর দিচ্ছেন ব্রাজিল কোচ।

২০১০ সাল থেকে ব্রাজিলের জার্সিতে খেললেও ১২৮ ম্যাচে নেইমার গোল করেছেন ৭৯, যা ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ। অতীতে তিন বিশ্বকাপে খেললেও (২০১৪, ২০১৮, ২০২২) এই বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আগেই অনিশ্চয়তা শুরু হয়েছিল। ২০২৩ সালে তাঁর এসিএল ইনজুরি হওয়ার পরেই তাঁর খেলা নিয়ে একপ্রকার সন্দিহান ছিলেন জাতীয় কোচ কার্লো। এমনকি আল হিলাল থেকে নেইমার ফিরে আসেন নিজের ছোটবেলার ক্লাব স্যান্টোসে। এই মরসুমে স্যান্টোসের হয়ে ৮ ম্যাচ খেলেছেন নেইমার, গোল করেছেন ৪টি।

আজ মধ্যরাতে আন্সেলোত্তি জানিয়েছেন, “নেইমার ফিটনেসে উন্নতি ঘটিয়েছে। এবারের বিশ্বকাপে ও দলের জন্য গুরুত্বপূর্ণ। এখনও অনেক দেরি আছে ফলে আশা করা যায় প্রথম ম্যাচের আগে ও সুস্থ হয়ে উঠবে। ওর অভিজ্ঞতা আমাদের দরকার। আমরা সফরে বছর নেইমারের খেলার ওপর নজর রেখেছিলাম। ইদানিং সে খুব ধারাবাহিক পারফরম্যান্স করছে ও ফিটনেসও উন্নতি করেছে।”

এই বিশ্বকাপে মরোক্কো, হাইতি, স্কটল্যান্ডের সঙ্গে গ্ৰুপ সি-তে রয়েছে ব্রাজিল। ১৪ জুন প্রথম খেলা রয়েছে ব্রাজিলের। এই বিশ্বকাপই একপ্রকার শেষ বিশ্বকাপ নেইমারের। তাই শেষবার দলের হয়ে নামার পর দলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতাতে মরিয়া এই তারকা ফুটবলার। একই সঙ্গে তাঁকে দলে রাখার ফলে আরও যে শক্তিশালী হল ব্রাজিল, তা বলাই বাহুল্য।

ব্রাজিল দল :-

 

গোলকিপার – অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন

 

ডিফেন্স – অ্যালেক্স স্যান্দ্রো, লিয়ো পেরেরা, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মার্গেলহাস, ব্রেমের, ইবানেজ, ড্যানিলো, ওয়েসলি, ডগলাস স্যান্টোস

 

মিডফিল্ড – ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ড্যানিলো স্যান্টোস, ফ্যাবিনহো

 

ফরোয়ার্ড – নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা, লুইজ এনরিকে, ইগোর থিয়াগো, রায়ান

 

Follow Us