CAB: বাংলার ক্রিকেটে আশার আলো, ভিশন ২০২৮-এ দিন্দা ও উৎপলকে বড় দায়িত্ব দিল সিএবি

Vision 2028: অতীতে ভিশন ২০২০ থেকেও উঠে এসেছেন অনেক ক্রিকেটার। অনেকেই এই মুহূর্তে বাংলা দলের সদস্য ও বাংলার ক্রিকেটে তাঁদেরও অবদান রেখেছেন। সেই অতীত ফিরিয়ে আনতেই সিএবির এই প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্রিকেটাদের খুঁজে বের করা।

CAB: বাংলার ক্রিকেটে আশার আলো, ভিশন ২০২৮-এ দিন্দা ও উৎপলকে বড় দায়িত্ব দিল সিএবি
অশোক দিন্দা।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 25, 2026 | 12:32 AM

কলকাতা : বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (Cricket Association of Bengal)। বুধবার সিএবি তাদের ‘ভিশন ২০২৮’ (Vision 2028) প্রকল্পে বাংলার দুই প্রাক্তন ক্রিকেটারের নাম কোচের ভূমিকায় ঘোষণা করল। একজন, উৎপল চট্টোপাধ্যায় (Utpal Chattopadhyay), যিনি দায়িত্ব নিয়েছেন স্পিন বোলিং কোচের। অন্যজন, মন্ত্রী অশোক দিন্দা (Ashok Dinda)।

এই ভিশন ২০২৮ এ দুজনকে বিশেষ দায়িত্ব দিয়েছে সিএবি। ময়নার বিধায়ক অশোক দিন্দাকে প্রধান দায়িত্ব দিল সিএবি। একই সঙ্গে তিনি ফাস্ট বোলিংয়ের কোচের দায়িত্ব পালন করবেন। উৎপল চট্টোপাধ্যায় দায়িত্ব পেয়েছেন স্পিন বোলিং কোচের। সিএবির এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্রিকেটাদের খুঁজে বের করা। এরপরে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং ভবিষ্যতের জন্য তৈরী করা। ভিশন ২০২৮ এ এবার এই দুজন সুযোগ পেলেন বাংলার দায়িত্বে।

অন্যদিকে , বাংলার কিংবদন্তি বাঁ হাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল। নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা রাজ্যের আগামী প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনবেন ও তার দায়িত্ব নেবেন বলে মনে করছে সিএবি। সিএবির লক্ষ্য, এই গুরুত্বপূর্ণ ক্রিকেটের উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আরও প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররা উঠে আসবেন ও এই বিশেষজ্ঞ কোচ ও প্রাক্তন ক্রিকেটারদের তত্ত্বাবধানে এই তরুণ ক্রিকেটাররা নিজেদের আরও উন্নত করতে পারবে।

অতীতে ভিশন ২০২০ থেকেও উঠে এসেছেন অনেক ক্রিকেটার। অনেকেই এই মুহূর্তে বাংলা দলের সদস্য ও বাংলার ক্রিকেটে তাঁদেরও অবদান রেখেছেন তবে এবার সিএবির আশা, এই ভিশন ২০২৮ ভারতীয় ক্রিকেটে বাংলার জন্য এক নতুন রাস্তা খুলে দেবে ও আগামী দিনে রাজ্য ও দেশের জন্য অনেক তারকা ক্রিকেটার উপহার দেবে।

 

Follow Us