Arsenal vs Man City: ১১৮ বছরের রেকর্ডভঙ্গ, কমিউনিটি শিল্ডে গোল করে ইতিহাসের পাতায় কালাফিওরি!

Ricardo Callafiori: এর আগে কমিউনিটি শিল্ডে দ্রুততম গোলের রেকর্ড ছিল ২০০১ সালে কার্ডিফেই অনুষ্ঠিত আর একটি ম্যাচের। সেই ম্যাচে লিভারপুলের গ্যারি ম্যাক অ্যালিস্টার ম্যান ইউএর বিরুদ্ধে ৭৫ সেকেন্ডে গোল করেছিলেন। কিন্তু সেই রেকর্ডও ভেঙে দেন কালাফিওরি।

Arsenal vs Man City: ১১৮ বছরের রেকর্ডভঙ্গ, কমিউনিটি শিল্ডে গোল করে ইতিহাসের পাতায় কালাফিওরি!
রিকার্ডো কালাফিওরি!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 17, 2026 | 5:22 PM

কার্ডিফ : ইতালির ফুটবলার রিকার্ডো কালাফিওরি গতকাল এক দুরন্ত রেকর্ড গড়লেন। গতকাল কমিউনিটি শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটি এবার দাঁড়াতেই পারেনি আর্সেনালের সামনে। ৩-০ হারলেন হাল্যান্ডরা। তবে ম্যাচের ফলের থেকেও বেশি চর্চায় ছিল ক্যালাফিওরির রেকর্ড।

ম্যাচ শুরুর পর আর্সেনালের প্রথম আক্রমণেই ম্যান সিটির পেনাল্টি বক্সে ঢুকে পড়েন কালাফিওরি। লুইস-স্কেলি সেই মুহূর্তে কালাফিওরির দিকে পাস বাড়ান। তিনি সেই বল ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে সিটির গোলকিপার ডোনারুমাকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন। ম্যাচের মাত্র ২৩ সেকেন্ডেই ১-০ এগিয়ে যায় আর্সেনাল। এই গোলটিই কমিউনিটি শিল্ডের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ড ভেঙে দেয়। ১৯৬৮ সালে ম্যান সিটির হয়ে ববি ওয়েন সবচেয়ে দ্রুততম গোল করেছিলেন। তারপর আবার এই প্রতিযোগিতায় ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল হল। ২০২৫-২৬ এ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের খেতাব জিতে কমিউনিটি শিল্ডে জায়গা করেছিল আর্সেনাল। সেই দলের হয়ে কালাফিওরি গোল পেলেন এবং দলের চ্যাম্পিয়ন হওয়ার গল্পে একটা অধ্যায় তাঁর নামেও ছিল।

কমিউনিটি শিল্ড ১৯০৮ সালে এফএ চ্যারিটি শিল্ড হিসেবে শুরু হওয়ার পর থেকেই ইংল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন ও আগের মরসুমের এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে একটি ঐতিহ্যবাহী লড়াই হিসেবে পরিচিত। ২০০২ সালে এর নাম বদলে এফএ কমিউনিটি শিল্ড করা হয়। তবে এই ম্যাচে কোনও প্রিমিয়ার লিগ পয়েন্ট বা লিগ টেবিলের হিসেব থাকে না।

এর আগে কমিউনিটি শিল্ডে দ্রুততম গোলের রেকর্ড ছিল ২০০১ সালে কার্ডিফেই অনুষ্ঠিত আর একটি ম্যাচের। সেই ম্যাচে লিভারপুলের গ্যারি ম্যাক অ্যালিস্টার ম্যান ইউএর বিরুদ্ধে ৭৫ সেকেন্ডে গোল করেছিলেন। কিন্তু সেই রেকর্ডও ভেঙে দেন কালাফিওরি। তাঁর ২৩ সেকেন্ডের গোলটি ম্যাক অ্যালিস্টারের করা গোলের থেকে ৫২ সেকেন্ড আগে হয়েছে। এর ফলেই ১১৮ বছরের ইতিহাসে বড় ঘটনা ঘটালেন ইতালীয় এই ফুটবলার।

গত মরশুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ও এফএ কাপ জয়ী ম্যান সিটির মধ্যে হয়েছে এই ম্যাচ। একদিকে, লিগ খেতাব জয়ের পর কমিউনিটি শিল্ডে জায়গা করে নেয় আর্সেনাল। আবার এফএ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে এই ম্যাচে খেলার যোগ্যতা পায় ম্যান সিটি। তবে কালাফিওরির ২৩ সেকেন্ডের গোলের ফলেই এই ম্যাচ জিতে রেকর্ড গড়ল আর্সেনাল।

Loading...
Unable to load recommendations.
Follow Us