Suryakumar Yadav Profile: শটের ফুলঝুরি নিয়ে আইপিএলে ফিরছেন MI তারকা স্কাই

MI, IPL 2024: ২৪ মার্চ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। ২০১৮ সালের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় সূর্যকে আবার কেনে মুম্বই। তারপর থেকে MI শিবিরেই রয়েছেন স্কাই। গত আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৬০৫ রান করেছিলেন তিনি। এ বার দেখার চোট সারিয়ে মাঠে ফিরে মিস্টার ৩৬০ ডিগ্রি কী কামাল দেখান।

Suryakumar Yadav Profile: শটের ফুলঝুরি নিয়ে আইপিএলে ফিরছেন MI তারকা স্কাই
Suryakumar Yadav Profile: শটের ফুলঝুরি নিয়ে ক্রিকেটে ফিরছেন MI তারকা স্কাইImage Credit source: BCCI

Mar 16, 2024 | 8:00 AM

কলকাতা: আইপিএলের (IPL) অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটা আইপিএল ট্রফি রয়েছে MI শিবিরে। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর জন্য মুম্বই ইন্ডিয়ান্স লাকি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৯ ও ২০২০ সালে আইপিএল জিতেছেন সূর্যকুমার যাদব। আর তিনিও কি দলের জন্য লাকি? মুম্বইয়ের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন স্কাই। তিনি এখন আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার। যিনি আবার মিস্টার ৩৬০ ডিগ্রি নামেও পরিচিত। সাধে তাঁকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয় না। স্কাইয়ের ঝুলিতে এমন একাধিক শট রয়েছে, যা ক্রিকেটের টেক্সট বুকেও নেই।

চলতি বছরের জানুয়ারিতে জার্মানিতে গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন সূর্যকুমার যাদব। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। বেঙ্গালুরর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে স্কাই নিজের ওয়ার্কআউটের ছবি-ভিডিয়ো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এ বার আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন স্কাই। ২৪ মার্চ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল অভিষেক হয়েছিল স্কাইয়ের। সে বার মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সূর্য। কোনও রান পাননি। এরপর সূর্য ২০১৩ সালেও মুম্বই টিমে ছিলেন। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।

২০১৪ সালে কেকেআরে যোগ দেন স্কাই। চারটি মরসুম নাইট জার্সিতে আইপিএলে ৫৪টি ম্যাচ খেলে ৬০৮ রান করেন তিনি। এরপর ২০১৮ সালের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় সূর্যকে আবার কেনে মুম্বই। তারপর থেকে MI শিবিরেই রয়েছেন স্কাই। গত আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৬০৫ রান করেছিলেন মুম্বইয়ের ছেলে। এ বার দেখার চোট সারিয়ে মাঠে ফিরে মিস্টার ৩৬০ ডিগ্রি কী কামাল দেখান।

২২ গজে স্কাই মানেই মাঠের যে কোনও প্রান্তে বল চলে যেতে পারে। এ কথা এখন ক্রিকেট প্রেমীদের জানা। ২০১০ সালে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হয়। ২০২১ সালের মার্চে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়। আর সে বছরই জুলাইতে তাঁর ওডিআই অভিষেক হয়। তিনি সীমিত ওভারের ফর্ম্যাটেই খেলেন। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে তিনি নেতৃত্বও দিয়েছেন। টেস্টেও তাঁর অভিষেক হয়েছে। ২০২৩ সালে তিনি ভারতের হয়ে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৩৩ বছর বয়সী ডান হাতি ব্যাটার ভারতের হয়ে ৩৭টি ওডিআই এবং ৬০টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাতে করেছেন যথাক্রমে ৭৭৩ রান ও ২১৪১ রান।

Loading...
Unable to load recommendations.
Follow Us