PAKvsSL : ইংল্যান্ডের জয়, শেষ চারের আশায় এখনও ভেসে পাকিস্তান!

এই গ্ৰুপ থেকে আগেই ইংল্যান্ড চলে গিয়েছে শেষ চারে। দ্বিতীয় দল হিসেবে লড়াই চলবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। তবে কিউইদের কাছে সুখের খবর, পাকিস্তানের থেকে তাদের রান রেট ভাল। আজ জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। নাহলে কলম্বো থেকেই ফেরার টিকিট ধরবেন বাবর আজমরা।

PAKvsSL : ইংল্যান্ডের জয়, শেষ চারের আশায় এখনও ভেসে পাকিস্তান!
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 28, 2026 | 1:20 PM

কলকাতা : খাতায়-কলমে লড়াই ছিল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের। আদপে এটা ছিল ইডেন বনাম কলম্বোরও লড়াই। ইংল্যান্ড হারলেই সুপার এইট থেকে বিদায় ঘটে যেত পাকিস্তানের। কিন্তু ইংল্যান্ডের জয়ে অপেক্ষা আরও বাড়ল ক্রিকেটের নন্দনকাননের। পাকিস্তান একমাত্র বিদায় নিলেই শেষ চারের ম্যাচ পাবে ইডেন গার্ডেন্স। পাকিস্তান শেষ চারে উঠে গেলে সেই ম্যাচ চলে যাবে কলম্বোতে। গতকাল ইংল্যান্ডের জয়ে আজ পাকিস্তানের সামনে রাস্তা খুব একটা সহজ নয়। শ্রীলঙ্কাকে শুধু হারালেই হবে না, সঙ্গে থাকবে জটিল অঙ্কের সমীকরণ।

এই গ্ৰুপ থেকে আগেই ইংল্যান্ড চলে গিয়েছে শেষ চারে। দ্বিতীয় দল হিসেবে লড়াই চলবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। তবে কিউইদের কাছে সুখের খবর, পাকিস্তানের থেকে তাদের রান রেট ভাল টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। টিম সাইফার্ট (৩৫) ও ফিন অ্যালেন (২৯) প্রথম উইকেটে তোলেন ৬৪ রান। এরপর থেকেই যেন খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ্স (৩৯) ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। ২০ ওভার শেষে কিউইরা করেছিল ১৫৯/৭। ২টি করে উইকেট পেয়েছেন রেহান আহমেদ, আদিল রশিদ ও উইল জ্যাক্স

ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হন সল্ট (২) ও বাটলার (০)। ভাল শুরু করেও আউট হয়ে যান জেকব বেথেল (২১) ও টম ব্যান্টন (৩৩)। হ্যারি ব্রুকের ঝুলিতে মাত্র ২৬। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন উইল জ্যাক্স (৩২ অপরাজিত) ও রেহান আহমেদ (১৯ অপরাজিত)। ৩ বল আগেই নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। তাদের স্কোর ১৬১/৬।

ইংল্যান্ডের জয়ের ফলে পাকিস্তানের সমীকরণ খুব স্পষ্ট। যদি তারা প্রথমে ব্যাট করে, তাহলে ৬৪ রানে জিততে হবে। আর যদি দ্বিতীয়ার্ধে ব্যাট করে, তাহলে ১৩.৩ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলতে হবে তাদের। আজ জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। নাহলে কলম্বো থেকেই ফেরার টিকিট ধরবেন বাবর আজমরা