IPL 2022 CSK Fixtures: দেখে নিন আইপিএল-১৫-তে চেন্নাই সুপার কিংসের সূচি

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখে নামতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।

IPL 2022 CSK Fixtures: দেখে নিন আইপিএল-১৫-তে চেন্নাই সুপার কিংসের সূচি
IPL 2022 CSK Fixtures: দেখে নিন আইপিএল-১৫-তে চেন্নাই সুপার কিংসের সূচিImage Credit source: CSK Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 26, 2022 | 4:01 PM

চেন্নাই: আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখে নামতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। মরসুম শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সিএসকের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন জাড্ডুর হাতে। দুই দলই নতুন ক্যাপ্টেনের হাত ধরে শুরু করতে চলেছে নতুন মরসুম। চার বারের আইপিএলজয়ী দল সিএসকে, এ বারও নিজেদের দাপট বজায় রাখার জন্য় লড়বে পুরো টুর্নামেন্টে।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে সিএসকে খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে সিএসকের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….

২৬ মার্চ- সিএসকে বনাম কলকাতা নাইট রাইডার্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩১ মার্চ- সিএসকে বনাম লখনউ সুপার জায়ান্টস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৯ এপ্রিল- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০মিনিট)

১২ এপ্রিল- সিএসকে বনাম আরসিবি, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৭ এপ্রিল- সিএসকে বনাম গুজরাট টাইটান্স, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২১ এপ্রিল- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৫ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১ মে- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৪ মে- সিএসকে বনাম আরসিবি, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে- সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১২ মে- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৫ মে- সিএসকে বনাম গুজরাট টাইটানস, (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

২০ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: IPL 2022: ওয়ার্নের রকস্টার থেকে সিএসকের ক্যাপ্টেন, জাডেজার যাত্রা

Loading...
Unable to load recommendations.
Follow Us