AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG: টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘শেষ’ প্রস্তুতি, নজরে পরীক্ষা

India vs Afghanistan 3rd T20I: আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অবধি বিশেষ প্রাপ্তি শিবম দুবে। প্রথম দু-ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স শিবমের। ভারতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার হার্দিকের অনুপস্থিতি টের পেতে দেননি শিবম। সেই ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ তাঁর কাছে। ইন্দোরে প্রত্যাবর্তন হয়েছিল বিরাট কোহলির। ছোট্ট ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও তিনি প্রাসঙ্গিক। বেঙ্গালুরুতে বিরাটের থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে।

IND vs AFG: টি-টোয়েন্টি বিশ্বকাপের 'শেষ' প্রস্তুতি, নজরে পরীক্ষা
Image Credit: PTI
| Updated on: Jan 17, 2024 | 9:00 AM
Share

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি। দল হিসেবে বিশ্বকাপের প্রস্তুতি সারার শেষ সুযোগ। এরপর ব্যক্তিগত পারফরম্যান্স বিচার করার জন্য থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে একটা সিরিজ বা ম্যাচ দিয়ে যে বিশ্বকাপের কম্বিনেশন ঠিক হবে না, তা পরিষ্কার। কিছু প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যেতে পারে। আফগানিস্তানের বিরুদ্ধে এই প্রথম সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে ফেলেছে। প্রাথমিক লক্ষ্য আফগানদের ক্লিনসুইপ করা। সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে নজর থাকবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মোহালি, ইন্দোর পর্ব পেরিয়ে টিম ইন্ডিয়া এ বার বেঙ্গালুরুতে। বিরাট কোহলির ঘরের মাঠও বলা যায়। গ্যালারিতে বিরাটের জন্য ভিড় থাকবে, এ বিষয়ে সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত, বিরাট থাকবেন কিনা, এই নিয়ে প্রবল জল্পনা ছিল। ১৪ মাস পর দেশের হয়ে টি-টোয়েন্টি প্রত্যাবর্তন করেছেন দু-জনই। আপাতত বলা যায়, দু-জনই বিশ্বকাপ খেলবেন। রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই এই সিরিজে। তবে তাঁর ব্যাটিং প্রবল চিন্তায় রেখেছে।

মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই রান আউট হয়েছিলেন রোহিত। নামের পাশে শূন্য। ইন্দোর ম্যাচে তাঁর ব্যাটিংয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম বল ফেস করছিলেন। পিচে বেশ কিছু ডেলিভারি নীচু হয়ে আসছিল। রোহিত প্রথম বলটাই চালান। উইকেট থেকে বেল ছিটকে দেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। প্রথম বলটাই বড় শট খেলার কি খুব প্রয়োজন ছিল? এই প্রশ্নই উঠছে। টানা দু-ম্যাচে শূন্য রানে ফিরেছেন রোহিত। আন্তর্জাতিক কেরিয়ারে সব মিলিয়ে একডজন শূন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্যর হ্যাটট্রিক! এই সিরিজে হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ রোহিতের।

আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অবধি বিশেষ প্রাপ্তি শিবম দুবে। প্রথম দু-ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স শিবমের। ভারতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার হার্দিকের অনুপস্থিতি টের পেতে দেননি শিবম। সেই ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ তাঁর কাছে। ইন্দোরে প্রত্যাবর্তন হয়েছিল বিরাট কোহলির। ছোট্ট ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও তিনি প্রাসঙ্গিক। বেঙ্গালুরুতে বিরাটের থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। এই ম্যাচে বোলিং কম্বিনেশনে পরীক্ষা করতে পারেন রোহিত। প্রবল সম্ভাবনা আবেশ এবং কুলদীপ যাদবের খেলার।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা