IPL 2022: প্রীতির দলের বিরুদ্ধে বিরাট ঝড়ের আশায় ক্রিকেটপ্রেমীরা

দুই দলের কারওরই চোট আঘাত নেই। দিল্লি ক্যাপিটালস থেকে এ বার পঞ্জাব কিংসে এসেছেন শিখর ধাওয়ান। গত আইপিএলে ১৬ ম্যাচে ৫৮৭ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। সর্বোচ্চ ৯২। অধিনায়ক ময়াঙ্ক আগারওয়ালের আইপিএল রেকর্ডও বেশ ভালো। গত আইপিএলে ৪৪১ রান ছিল তাঁর।

IPL 2022: প্রীতির দলের বিরুদ্ধে বিরাট ঝড়ের আশায় ক্রিকেটপ্রেমীরা
পঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠতে চান বিরাট। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 27, 2022 | 9:00 AM

মুম্বই: রবিবার আইপিএল (IPL 2022) অভিযানে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। নেতৃত্ব ছাড়ার পর প্রথম বার আইপিএলে নামবেন বিরাট। ২০০৮ সাল থেকে বেঙ্গালোরে খেললেও ২০১৩ সাল থেকে নেতৃত্বের দায়িত্ব পান কোহলি। আইপিএল না জিতলেও, কোহলির ক্যাপ্টেন্সিতে আইপিএলে রানার্স আপ হয়েছে আরসিবি (RCB)। ফাফ ডুপ্লেসিকে অধিনায়ক বেছে নিয়েছে বেঙ্গালোর। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিলে আরসিবির প্রতিপক্ষ পঞ্জাব কিংস। প্রীতির পঞ্জাব দলেও এ বার বিস্তর পরিবর্তন। বদলে গিয়েছে অধিনায়কও। দুই দলেই অনেক নতুন মুখ। একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। ডিওয়াই পাটিলে এর আগে আইপিএলে ৭টা ম্যাচ হয়েছে। রান তাড়া করা দলের রেকর্ড বেশ ভালো এই উইকেটে। মুম্বইয়ের বাকি পিচের মতো এখানেও বড় রান উঠবে।

 

দুই দলের কারওরই চোট আঘাত নেই। দিল্লি ক্যাপিটালস থেকে এ বার পঞ্জাব কিংসে এসেছেন শিখর ধাওয়ান। গত আইপিএলে ১৬ ম্যাচে ৫৮৭ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। সর্বোচ্চ ৯২। অধিনায়ক ময়াঙ্ক আগারওয়ালের আইপিএল রেকর্ডও বেশ ভালো। গত আইপিএলে ৪৪১ রান ছিল তাঁর। জনি বেয়ারস্টোকে এ বারে নিয়েছে প্রীতির পঞ্জাব। আইপিএলের আসরে অন্যতম ফ্যাক্টর তিনি। ইংল্যান্ডের অলরাউন্ডার লিভিংস্টোন রয়েছেন পঞ্জাবে। এছাড়া বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংও ফ্যাক্টর হতে চলেছেন এ বারের আইপিএলে। বোলিং বিভাগে রাবাদা, ওডেন স্মিথ, রাহুল চাহাররা আছেন। যাঁরা যে কোনও সময়ে ম্যাচের রং পাল্টে দিতে পারেন।

 

বিরাট কোহলি দীর্ঘদিন ফর্মের বাইরে। রবিবার থেকে নতুন উদ্যমে আইপিএলে নামছেন বিরাট। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও আর ক্যাপ্টেন নেই কোহলি। নিজেকে চাপমুক্ত রাখতেই আইপিএলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। প্রথম সংস্করণ থেকে আরসিবিতে খেললেও খেতাব জেতেননি। এ বার সেটাই দিতে চান। বিরাটের সঙ্গে রয়েছেন ফাফ ডুপ্লেসি। বেঙ্গালোরের অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েল জাতীয় দলের কাজে ব্যস্ত থাকায় ফিন অ্যালেন খেলতে পারেন তাঁর জায়গায়। মহিপাল লোমরোর, দীনেশ কার্তিকরা রয়েছেন দলে। অলরাউন্ডার হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলার সম্ভাবনা প্রবল। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদও আছেন বেঙ্গালোরের দলে। বোলিং বিভাগে আছেন হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, সিদ্ধার্থ কৌলরা।

 

 

আরও পড়ুন: IPL 2022: মাঠে নামার আগে ধোনিকে ঠিক কী বললেন জাডেজার স্ত্রী?

Loading...
Unable to load recommendations.
Follow Us