RR vs LSG IPL Match Result: রাহুল-পুরানের হাফসেঞ্চুরি, স্লগ ওভারে ম্যাচের রং বদল অশ্বিনের

Rajasthan Royals vs Lucknow Super Giants Result, আইপিএল 2024: প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে লখনউকে ১৯৪ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালস। সৌজন্যে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের ৫২ বলে অপরাজিত ৮২ রান। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিয়ান পরাগ। ২৯ বলে ৪৩ রান করেন। শেষ দিকে ধ্রুব জুরেল ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। লখনউ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রুনাল পান্ডিয়া।

RR vs LSG IPL Match Result: রাহুল-পুরানের হাফসেঞ্চুরি, স্লগ ওভারে ম্যাচের রং বদল অশ্বিনের
Image Credit source: IPL

Mar 24, 2024 | 7:59 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম জয় দিয়ে শুরু করল রাজস্থান রয়্যালস। ব্যাটিংয়ের পর দুর্দান্ত ক্যাপ্টেন্সি সঞ্জু স্যামসনের। বোলিং পরিবর্তনেও নজর কাড়লেন। সার্বিক ভাবে প্রথম ম্যাচেই হিট ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারাল তারা। লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচ জেতানোর জন্য তা যথেষ্ঠ ছিল না।

প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে লখনউকে ১৯৪ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালস। সৌজন্যে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের ৫২ বলে অপরাজিত ৮২ রান। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিয়ান পরাগ। ২৯ বলে ৪৩ রান করেন। শেষ দিকে ধ্রুব জুরেল ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। লখনউ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রুনাল পান্ডিয়া। কোনও উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ১৯ রান দেন সিনিয়র পান্ডিয়া।

রান তাড়ায় দারুণ জায়গাতেই ছিল লখনউ সুপার জায়ান্টস। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন লোকেশ রাহুলের কথা। ৪৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরানও। ৪১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও ম্যাচের রং বদলান মূলত রবিচন্দ্রন অশ্বিন। ১৮তম ওভারে মার্কাস স্টইনিসকে ফেরান অশ্বিন। স্লগ ওভারে স্টইনিসের মতো ব্যাটার কী পার্থক্য গড়ে দিতে পারেন, এ কারও অজানা নয়। শেষ অবধি ১৭৩ রানে থামে লখনউ ইনিংস।

Follow Us