IPL 2022 Points Table: রবিরাতের ম্যাচের আগে দেখে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আজ, রবিবার রয়েছে চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ১০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: রবিরাতের ম্যাচের আগে দেখে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসImage Credit source: IPL Website

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 03, 2022 | 9:47 AM

কলকাতা: আজ, রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নেমেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। এবং পুনের এমসিএ স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে নেমেছিল হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। শনিবারের প্রথম ম্যাচে জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে জিতেছে রাজস্থান রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচে গিলের ব্যাটে ও ফার্গুসনের বলে জিতেছে গুজরাত। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ১০টি ম্যাচ হয়েছে। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, রবিবার রয়েছে চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ১০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এখনও অবধি আইপিএল-১৫-র হওয়া ১০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ২টি ম্যাচে খেলা সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +২.১০০।

২. লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত তিনটি ম্যাচের ২টিতে জয় ও ১টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৪ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +০.৮৪৩।

৩. শনিবার পন্থদের ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৪৯৫। গুজরাতও এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে। তাতে ৪পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।

৪. পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.০৬৫। দিল্লিও এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে, তার একটিতে জিতেছে। এবং একটিতে হেরেছে

৫. লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.০১১। এখনও অবধি লখনউ ২টি ম্যাচে খেলেছে। তাতে একটিতে জিতেছেন ক্রুণালরা। এবং ১টি ম্যাচে হেরেছে লখনউ।

৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.০৪৮। এখনও অবধি আইপিএলের ২টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ১টি ম্যাচে জয় ও ১টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।

৭. লিগ টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ২টি ম্যাচে খেলে ১টিতে জিতেছেন ও ১টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -১.১৮৩।

৮. পয়েন্ট আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৫২৮। চেন্নাই ২টি ম্যাচে খেলেছে। এবং দুটিতেই হারতে হয়েছে মাহিদের।

৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.০২৯। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ২টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার দুটিতেই হারতে হয়েছে ঈশানদের।

১০. এই মুহূর্তে লিগ টেবলের সবথেকে শেষে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তারা ১টি ম্যাচে খেলে সেটিতে হেরেছে। হায়দরাবাদের নেট রান রেট -৩.০৫০।

আরও পড়ুন: IPL 2022 CSK vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

Loading...
Unable to load recommendations.
Follow Us