Jos Buttler: ইতিহাস গড়লেন জোস বাটলার, পোলার্ডকে টপকে রানের সিংহাসনে ইংরেজ ব্যাটার!

The 100: ৩৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন। ম্যানচেস্টার সুপারজায়ান্টস দলের হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি এবং সেই ফর্মেরই পুরস্কার হিসেবে তাঁর ঝুলিতে এল এই বিশ্বরেকর্ড। চলতি বছরের শুরুতে তিনি ভেঙেছিলেন ক্রিস গেইলের রেকর্ড। এবার পোলার্ডও হারলেন এই ইংরেজ ব্যাটারের কাছে।

Jos Buttler: ইতিহাস গড়লেন জোস বাটলার, পোলার্ডকে টপকে রানের সিংহাসনে ইংরেজ ব্যাটার!
জোস বাটলারImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 06, 2026 | 11:53 AM

কলকাতা : বিশ্বরেকর্ড গড়লেন জোস বাটলার। টি২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডের। সেই রেকর্ড ভেঙে এখন সিংহাসনে বাটলার।

বুধবার দ্য হান্ড্রেড-এ ম্যানচেস্টার সুপার জায়ান্টস দলের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড করে ফেললেন বাটলার। ম্যাচের আগে এই রেকর্ড গড়তে তাঁর প্রয়োজন ছিল মাত্র ২২ রান। তিনি ২০ বলে ৫১ রানের একটি ইনিংস খেলেন ও পোলার্ডের ১৪,৮০৩ রানের রেকর্ড ভেঙে দেন। ওল্ড ট্রাফোর্ডে ১৫৬ রান তাড়া করতে নেমে ইনিংসের ৬২তম বলেই এই রেকর্ড গড়ে ফেললেন এই ইংরেজ ব্যাটার। এর ফলে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করে ফেললেন তিনি।

৩৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন। ম্যানচেস্টার সুপারজায়ান্টস দলের হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলছেন তিনি এবং সেই ফর্মেরই পুরস্কার হিসেবে তাঁর ঝুলিতে এল এই বিশ্বরেকর্ড। টি২০ ক্রিকেটে ৫২২ ম্যাচ খেলে বাটলারের মোট রান ১৪৮৩৩, খেলেছেন ৪৯২টি ইনিংস। এর আগে ৭৪৬ ম্যাচে ৬৬৩ ইনিংসে ১৪৮০৩ রান করেছিলেন পোলার্ড। তাঁর রেকর্ড ভেঙে দিলেন বাটলার। চলতি বছরের শুরুতে তিনি ভেঙেছিলেন ক্রিস গেইলের রেকর্ড। এবার পোলার্ডও হারলেন এই ইংরেজ ব্যাটারের কাছে।

২০২২ সালে ইংল্যান্ডের টি২০ দলকে বিশ্বকাপ জেতান বাটলার। সেই দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর রান ১৬০ ম্যাচে ৪২১২। দ্য হান্ড্রেডে ৩১ ম্যাচে তিনি করেছেন ১১৯২ রান। এর পাশাপাশি আইপিএলেও সমান উজ্জ্বল তাঁর পারফরম্যান্স। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স- এই ৩ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে তাঁর মোট রান ৪৬৪৬। করেছেন ৭টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরি। তাঁর এই ইনিংস ম্যানচেস্টারকে মাত্র ৬৯ বলেই ১৫৬ রানের লক্ষ্যে পৌঁছে দেয়। চলতি মরসুমে এই দলের হয়ে এটি বাটলারের ৪র্থ হাফ সেঞ্চুরি। ২৭৭ রান করে তিনি এই মুহূর্তে প্রতিযোগিতার দ্বিতীয় রানসংগ্রাহক।

Loading...
Unable to load recommendations.
Follow Us