Jos Buttler: ক্রিকেটে সেরা কভার ড্রাইভ কার? কাকে বাছলেন জস বাটলার?

এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার কে? অনেকেই বলবেন বিরাট কোহলির নাম। এই মুহূর্তে ক্রিকেটে সেরা কভার ড্রাইভ কে মারেন? জস বাটলার কাকে বাছলেন?

Jos Buttler: ক্রিকেটে সেরা কভার ড্রাইভ কার? কাকে বাছলেন জস বাটলার?
Jos Buttler: ক্রিকেটে সেরা কভার ড্রাইভ কার? কাকে বাছলেন জস বাটলার?Image Credit source: RR Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2022 | 7:45 AM

মুম্বই: ক্রিকেটের সেরা শট কোনটা? কভার ড্রাইভকেই তুলে ধরা হয়। নিখুঁত, দর্শনীয় কভার ড্রাইভ আছে যাঁর, ব্যাটার হিসেবে তিনি গুরুত্বও পান অনেক বেশি। সচিন তেন্ডুলকর যে কারণে তাঁর প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। কভার ড্রাইভকেই অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করতেন প্রতিপক্ষ টিমের বিরুদ্ধে। এই প্রজন্মে সবচেয়ে ভালো কভার ড্রাইভ মারেন কে? দু’জনের নাম উঠে আসছে— বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজম (Babar Azam)। এঁদের মধ্যে সেরা কে? জস বাটলার (Jos Buttler) বাছলেন কাকে? আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ইংলিশ ক্রিকেটার। পর পর দুটো সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু নিজের ফর্ম নিয়ে নয়, তিনি বিরাট আর বাবরের মধ্যে একজনকে। তিনি কে?

আধুনিক ক্রিকেটের সেরা দুই তারকা হিসেবে বাছা হচ্ছে ভারত আর পাকিস্তানের বিরাট ও বাবরকে। দু’জনেই নিজেদের ছাপিয়ে গিয়ে পারফর্ম করে আসছেন কেরিয়ারের প্রথম দিন থেকে। বাটলার বলছেন, ‘এই মুহূর্তে ক্রিকেটে সেরা কভার ড্রাইভ কে মারে? বিরাট কোহলি, নাকি বাবর আজম? আমি বলব বিরাটের কথা।’

বছর তিনেক হল বিরাট একেবারে ফর্মে নেই। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছেন তিনি। শুধু তাই নয়, টানা ১০০ ম্যাচ কোনও ফর্ম্যাটেই সেঞ্চুরি পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। কিছু দিন আগেই ১০০তম টেস্ট খেলা বিরাট এ নিয়ে তীব্র চাপেও রয়েছেন। আইপিএলে পর পর কয়েকটা ইনিংসে একটাও ম্যাচ পাননি। সে দিক থেকে দেখলে বাবর আবার দারুণ সফল। সাম্প্রতি ফর্মেই দেখা গিয়েছে তাঁকে। ১০১ টেস্ট ম্যাচ খেলে বিরাট ৮০৪৩ রান করেছেন। ওয়ান ডে-তে আবার ১২৩১১ রান করেছেন। টি-টোয়েন্টিতে ৩২৯৬ রান পেয়েছেন। টেস্টে ২৭ এবং ওয়ান ডে-তে ৪৩টা সেঞ্চুরি করেছেন তিনি। সব মিলিয়ে ৭০টা সেঞ্চুরি করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার। ৭১তম শতরানের অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

বাবর ৪০টা টেস্ট খেলে করেছেন ২৮৫১ রান। ৬টা সেঞ্চুরি। ৮৬টা ওয়ান ডে ম্যাচে ৪২৬১ রান করেছেন। ১৬টা সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ১টা সেঞ্চুরি সহ তাঁর অ্যাকাউন্টে রয়েছে ২৬৮৬ রান। সেঞ্চুরির খাতায় অনেক পিছনে রয়েছেন বিরাটের থেকে। মোট ২৩টা সেঞ্চুরি তাঁর। এই মুহূর্তে ক্রিকেটে সেরা ব্যাটারদের বন্ধনীতে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের সঙ্গেই রয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর। তবে বিরাটের জায়গায় উঠতে সময় লাগবে তাঁর। ফর্মে না থাকলেও যে কোনও সময় জ্বলে উঠতে পারেন ভিকে।

আরও পড়ুন: IPL 2022 LSG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Follow Us