Virat Kohli-Rohit Sharma: ‘বিশ্বসেরা বিরাট, রোহিত সবচেয়ে ভয়ঙ্কর’, রো-কো জুটিকে দরাজ সার্টিফিকেট দিলেন কে?

ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণ সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই দলের এখনও ৩টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তার জন্য অবশ্য ভারতীয় স্কোয়াড এখনও অবধি ঘোষণা করা হয়নি। এরই মাঝে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) দরাজ সার্টিফিকেট দিলেন এক তারকা ক্রিকেটার।

Virat Kohli-Rohit Sharma: বিশ্বসেরা বিরাট, রোহিত সবচেয়ে ভয়ঙ্কর, রো-কো জুটিকে দরাজ সার্টিফিকেট দিলেন কে?
'বিশ্বের সেরা ব্যাটার বিরাট, আর রোহিত সবচেয়ে ভয়ঙ্কর', রো-কো জুটিকে দরাজ সার্টিফিকেট দিলেন কে?Image Credit source: X

Feb 07, 2024 | 6:23 PM

কলকাতা: দেশের মাটিতে চলছে হাইভোল্টেজ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে অবশ্য খেলছেন না ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি। জানা গিয়েছে, তাঁর গোড়ালির চোটের অবস্থা ভালো নয়। যে কারণে তিনি এখন ২২ গজ থেকে দূরে রয়েছেন। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণ সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই দলের এখনও ৩টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তার জন্য অবশ্য ভারতীয় স্কোয়াড এখনও অবধি ঘোষণা করা হয়নি। এরই মাঝে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) দরাজ সার্টিফিকেট দিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই রো-কো জুটিকে (রোহিত ও কোহলি) আটকানো যে কঠিন, তা অনেক প্রতিপক্ষটা বেশ ভালোই জানেন। এ বার সে কথাই শোনা গেল সামির মুখে।

সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় পেসার মহম্মদ সামি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে সেরা ব্যাটার হল বিরাট কোহলি। একাধিক রেকর্ড ভেঙে চুরমার করেছে বিরাট। আমার মনে হয় বিরাট বিশ্বের সেরা ব্যাটার এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার হল রোহিত শর্মা।’

অর্জুন পুরস্কার পাওয়া ভারতীয় পেসার মহম্মদ সামিকে জিজ্ঞাসা করা হয় তাঁর মতে, সেরা ভারতীয় এবং সেরা আন্তর্জাতিক অধিনায়ক কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সামি প্রথমেই বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। কারণ এটার উত্তর দিতে গেলে একজনের সঙ্গে আর একজনের তুলনা চলে আসে। আমার মনে হয় সবার আলাদা আলাদা প্রতিভা। তবে যে বেশি সফল তাঁর নামই আগে আসে। আমার মতে তাই এই জায়গায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি যা অর্জন করেছেন, তা অন্য কেউ করেননি।’

Follow Us