Mumbai Indians IPL 2022 Auction: আইপিএল নিলামে কোন চমকের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স?

Mumbai Indians IPL 2022 Auction in Bengali: মুম্বই ওপেনার হিসেবে রোহিত শর্মা আছেন। এতদিন তার সঙ্গে ছিলেন ডি'কক। তাঁকে আবার দলে নেওয়ার মরিয়া চেষ্টা হবে। দ্বিতীয় কিপার এবং ওপেনার হিসেবে রোহিত শর্মারা চোখ রাখতে পারেন তাদের দলেই খেলা ঈশান কিষাণের দিকে।

Mumbai Indians IPL 2022 Auction: আইপিএল নিলামে কোন চমকের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স?
Mumbai Indians IPL 2022 Auction: আইপিএল নিলামে কোন চমকের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2022 | 8:30 AM

মুম্বই: আইপিএল নিলামে (IPL 2022 Auction) আবার নতুন করে দল গোছাতে ময়দানে নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। চার ক্রিকেটারকে রিটেন করেছে তারা। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), অলরাউন্ডার কাইরন পোলার্ড (Kieron Pollard), তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। এই চার ক্রিকেটার ও ৪৮ কোটি টাকা হাতে নিয়ে নিলামের টেবিলে বসতে চলেছে আম্বানির দল। আইপিএলের শুরু থেকেই একটা ব্যালেন্সড এবং তারকাখচিত দল করতে অভ্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনার, মিডল অর্ডার এবং বোলিং বিভাগ সব দিকেই নজর রাখতে হবে তাদের।

মুম্বই ওপেনার হিসেবে রোহিত শর্মা আছেন। এতদিন তার সঙ্গে ছিলেন ডি’কক। তাঁকে আবার দলে নেওয়ার মরিয়া চেষ্টা হবে। দ্বিতীয় কিপার এবং ওপেনার হিসেবে রোহিত শর্মারা চোখ রাখতে পারেন তাদের দলেই খেলা ঈশান কিষাণের দিকে। ডি’কক ও কিষান দুজনই বাঁ-হাতি তাই ওপেনে ডান-হাতি বাঁ-হাতি ওপেনিং জুটিও পাওয়া যেতে পারে।

সূর্যকুমার যাদবকে ঘিরে তৈরি হবে মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার। কারা থাকতে পারেন সেখানে? শ্রেয়স আইয়ার, আম্বাতি রায়াডু, মণীশ পাণ্ডে, নীতিশ রানা, ডেভিড মিলার, স্টিভ স্মিথদের দিকে। সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলা তরুণ ক্রিকেটারকদের দিকেও যে মুম্বই শিবিরের নজর থাকবে তা ধরে নেওয়া যায়। পোলার্ডের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শ, মহম্মদ নবি, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সাকিব আল হাসানদের দিকে ফোকাস করবেন রোহিত শর্মারা।

একটা দারুণ বোলিং আক্রমণ গড়ে তুলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। বুমরার সঙ্গী পেসার হিসেবে আবার মুম্বইয়ের বাজি হতে পারেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। বাজি হতে পারেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মুস্তাফিজুরদের দিকে নজর থাকবে। ভারতীয় পেসারদের মধ্যে হর্ষল প্যাটেল, দীপক চাহার, শার্দূল ঠাকুররাও থাকবেন টিম মুম্বইয়ের ফোকাসে। স্পিনার হিসেবে আবার ফিরেয়ে নেওয়া হতে পারে রাহুল চাহারকে। ফ্রি প্লেয়ার হওয়ায় মুব্ই ঝুঁকতে পারে চাহাল, কুলদীপের মত আইপিএলে অভিজ্ঞ ক্রিকেটারদের দিকেও।

আরও পড়ুন: IPL 2022: ফ্র্যাঞ্চাইজিগুলোর আশঙ্কা বাড়াচ্ছে দঃ আফ্রিকা, ওঃ ইন্ডিজ

Loading...
Unable to load recommendations.
Follow Us