IPL 2022: ফ্র্যাঞ্চাইজিগুলোর আশঙ্কা বাড়াচ্ছে দঃ আফ্রিকা, ওঃ ইন্ডিজ
এমনিতেই ফ্র্যাঞ্চাইজিগুলো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে এমনিতেই চাপে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জেসন রয়, জস বাটলারদের আইপিএল খেলা নিয়ে সবুজ সংকেত দেওয়া হলেও অজি বোর্ড এখনও কিছু জানায়নি। তার মধ্যে আবার দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের শুরুর দিকে পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় বেশ চাপে পড়েছেন তাঁরা।

মুম্বই: শেষ মিনিটে বোর্ডের বাউন্সার। আইপিএলের (IPL) শুরুতেই পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকা (South Africa), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের। আইপিএলের প্রথম ২টো থেকে ৩টে ম্যাচ খেলতে পারবেন না এই দেশের ক্রিকেটাররা। শনিবার আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction)। তার আগেই বাউন্সার বোর্ডের। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। জাতীয় দলের খেলা থাকায় এবং কোয়ারান্টিন পর্ব কাটাতে হওয়ায় আইপিএলের প্রথম তিন ম্যাচে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের ক্রিকেটাররা।
মার্চের ৮ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যে ৩টে টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল ২০২২-এর শুরুর কয়েকটা ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে তাঁরা অংশ নিতে পারবেন। মার্চের ১৮ তারিখ থেকে এপ্রিলের ১১ তারিখের মধ্যে ৩টে একদিনের ম্যাচ আর ২টো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা। ফলে এই দুই দেশের ক্রিকেটাররা আইপিএলে অধিকাংশ ম্যাচই মিস করবেন।
এমনিতেই ফ্র্যাঞ্চাইজিগুলো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে এমনিতেই চাপে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জেসন রয়, জস বাটলারদের আইপিএল খেলা নিয়ে সবুজ সংকেত দেওয়া হলেও অজি বোর্ড এখনও কিছু জানায়নি। তার মধ্যে আবার দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের শুরুর দিকে পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় বেশ চাপে পড়েছেন তাঁরা। বোর্ড অবশ্য এই জটিলতা কাটানোর মরিয়া চেষ্টা করছে। শনি-রবিবার আইপিএলের মেগা নিলাম। তা মিটলেই এই ৩ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাতে শুরু করবে বিসিসিআই।
আরও পড়ুন: IPL 2022 Auction: আসন্ন নিলামে কোন প্লেয়ারদের দর উঠবে আকাশছোঁয়া?
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
