Rohit Sharma: একফ্রেমে ১৯৫৪ রানের মালিকরা, রোহিত তাও বললেন, বাগানে বেড়াতে আসা ছেলেরা….

India vs England: অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৫ টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে থেকেও ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছে ভারত। যা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলবে। ভারতের ইংল্যান্ড সিরিজ জয়ের খুশিতে যখন টিম ইন্ডিয়ার অনুরাগীরা মেতে রয়েছেন, সেই সময় হঠাৎ রোহিত শর্মা কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, 'বাগানে বেড়াতে আসা ছেলেরা।' কিন্তু কেন এমন বললেন হিটম্যান?

Rohit Sharma: একফ্রেমে ১৯৫৪ রানের মালিকরা, রোহিত তাও বললেন, বাগানে বেড়াতে আসা ছেলেরা....
Rohit Sharma: একফ্রেমে ১৯৫৪ রানের মালিকরা, রোহিত তাও বললেন, বাগানে বেড়াতে আসা ছেলেরা....

Mar 10, 2024 | 1:26 PM

কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) ভারতকে আটকায় কে? সেই ক্ষমতা কার? আপাতত ক্রিকেট বিশ্বে রাজ চলছে টিম ইন্ডিয়ার। আইসিসি ব়্যাঙ্কিংয়ে যদি ঢুঁ মারেন, নজরে পড়বে সর্বত্র শীর্ষে ভারত। সদ্য ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজে দুরমুশ করেছে রোহিত ব্রিগেড। বর্তমানে আইসিসি টেস্ট, ওডিআই ও টি-২০র ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা দল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের মগডালে ভারত। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৫ টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে থেকেও ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছে ভারত। যা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলবে। ভারতের ইংল্যান্ড সিরিজ জয়ের খুশিতে যখন টিম ইন্ডিয়ার অনুরাগীরা মেতে রয়েছেন, সেই সময় হঠাৎ রোহিত শর্মা কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, ‘বাগানে বেড়াতে আসা ছেলেরা।’ কিন্তু কেন এমন বললেন হিটম্যান?

বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে ভাইজ্যাগ টেস্টে স্টাম্প মাইকে ধরা পড়েছিল রোহিত তাঁর সতীর্থদের ফিল্ডিংয়ে সন্তুষ্ট না হয়ে গালিগালাজ দিয়ে বলেছিলেন, ‘কেউ মাঠে ঘুরলে…..########’। রোহিতের ওই ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দলের ক্রিকেটাররা ভালো খেললে রোহিত যেমন প্রশংসা করতে পিছপা হন না, তেমনই খারাপ পারফর্ম করলে মাঝে মাঝে তিনি বকাও দেন জুনিয়রদের।

রোহিতের আবার এমন গুণও রয়েছে যে তিনি তরুণদের উৎসাহ দিতে কোনও কার্পন্য করেন না। এ বার ইংল্যান্ড সিরিজ শেষ হতেই ভারত অধিনায়ক রোহিত টিম ইন্ডিয়ার ৪ তরুণ ক্রিকেটার শুভমন গিল, সরফরাজ খান, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে রোহিত লিখেছেন, ‘বাগানে বেড়াতে আসা ছেলেরা।’ ছবিতে সকলের হাসিমুখ দেখে এটা পরিষ্কার যে, সিরিজ জয়ের পর ভালো সময় কাটাচ্ছিলেন তাঁরা। মজা করেই রোহিত ওই ক্যাপশন দেন।

হিটম্যানের পোস্টে মজার কমেন্ট করেন যুবরাজ সিং ও সূর্যকুমার যাদব। একটি হাসির ইমোজি শেয়ার করেন যুবি। আর স্কাই লেখেন, ‘গিল আর যশস্বী বিশেষ করে।’ রোহিতের শেয়ার করা ছবিতে তিনি এবং যে ক্রিকেটাররা রয়েছেন, তাঁরা এই ইংল্যান্ড টেস্ট সিরিজে মোট করেছেন ১৯৫৪ রান। ফলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্নই রাখছেন না রোহিত, এ কথা নিশ্চিত।

 

Follow Us