
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এ কথা আর কারও অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় দৌলতে জানা গিয়েছে, ২৩ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন স্মৃতি। এই তো একদিন আগে স্মৃতি নিজের এনগেজমেন্ট রিং হাসিমুখে সকলের সামনে তুলে ধরেন। আর আজ, শুক্রবার পলাশ নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতি-পলাশ আংটি বদল করেছেন। আর এ বার নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই মিষ্টি কাপলের হলদি অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিয়ো। যেখানে ভীষণ মজা করতে দেখা গিয়েছে ভারতের একাধিক মহিলা ক্রিকেটারকে।
সোশ্যাল মিডিয়ায় স্মৃতি ও পলাশের গায়ে হলুদের যে সকল ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে তার কোনওটিতে দেখা গিয়েছে, তাঁরা পাশাপাশি বসে রয়েছেন। তাঁদের নিকট আত্মীয় দু’জনের মাথায় গাঁদা ফুলের বৃষ্টি করছেন। কখনও আবার তাঁদের দেখা যাচ্ছে পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গে নাচ করতে।
Haldi ceremony 💛#PalritiKiShaadi pic.twitter.com/rS7ScHC8qf
— Ms. Lucky 🇮🇳🪬 (@lntfl13) November 21, 2025
এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া অপর এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বন্ধুবান্ধবের কাঁধে চড়ে নাচ করছেন স্মৃতি-পলাশরা। হইহুল্লোড়, আনন্দের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন স্মৃতি-পলাশ। নিম্নে দেখুন বন্ধুদের কাঁধে চড়ে মিষ্টি কাপল পলাশ-স্মৃতির নাচ।
Badtameez Dil maane na 💃💛#PalritiKiShaadi pic.twitter.com/EKDBWZL45L
— Ms. Lucky 🇮🇳🪬 (@lntfl13) November 21, 2025
শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদবের মতো ভারতীয় মহিলা তারকা ক্রিকেটারদের স্মৃতির হলদি অনুষ্ঠানে ব্যপক মজা করতে দেখা গিয়েছে। তাঁরা সকলেই হলুদ রংয়ের পোশাক পরেছেন।
Haldi chal rhi ya Holi 😭💛#PalritiKiShaadi pic.twitter.com/gd4Zl3UnQR
— Ms. Lucky 🇮🇳🪬 (@lntfl13) November 21, 2025
একটি ভিডিয়োতে তাঁদের সকলকে স্মৃতিকে মাঝে রেখে নাচ করতে দেখা যায়। সেখানে তাঁদের গায়ে এত রং দেখা যায়, যা দেখে নেটিজ়েনদের কেউ কেউ বলতে শুরু করেছেন, এটা স্মৃতি-পলাশের হলদি নাকি হোকি, বোঝা দায়!