India vs West Indies: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই খুশির ছোঁয়া, ইডেনে থাকছে দর্শক

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, 'নিঃসন্দেহে খুশির খবর। ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর।' টিকিট ছাপানোর কাজও দ্রুত শুরু করে দিচ্ছে সিএবি। যদিও বোর্ডের তরফ থেকেও সরকারি সবুজ সংকেত প্রয়োজন। তবে যা খবর, তাতে ৭৫ শতাংশ দর্শক নিয়েই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। গত নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি দেখতে মাঠে হাজির ছিল ৭০ শতাংশ দর্শক। এ বারও আয়োজনের কোনও ত্রুটি রাখছে না সিএবি।

India vs West Indies: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই খুশির ছোঁয়া, ইডেনে থাকছে দর্শক
ইডেনে থাকছে দর্শক। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 31, 2022 | 5:57 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পর খুশির ছোঁয়া বাংলার ক্রিকেট সংস্থায় (CAB)। ক্রীড়াক্ষেত্রে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ফলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ দেখতে অসুবিধে রইল না ক্রিকেটপ্রেমীদের। ফেব্রুয়ারির ১৬, ১৮ আর ২০ তারিখ ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে ইডেনে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ক্রিকেটপ্রেমীরা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনার পরই উচ্ছ্বসিত সিএবি কর্তারা।

 

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘নিঃসন্দেহে খুশির খবর। ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর।’ টিকিট ছাপানোর কাজও দ্রুত শুরু করে দিচ্ছে সিএবি। যদিও বোর্ডের তরফ থেকেও সরকারি সবুজ সংকেত প্রয়োজন। তবে যা খবর, তাতে ৭৫ শতাংশ দর্শক নিয়েই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। গত নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি দেখতে মাঠে হাজির ছিল ৭০ শতাংশ দর্শক। এ বারও আয়োজনের কোনও ত্রুটি রাখছে না সিএবি।

এ দিকে একই সঙ্গে শুরু হচ্ছে স্থানীয় লিগ। ফেব্রুয়ারির ৯ আর ১০ তারিখ থেকে শুরু হবে প্রথম ডিভিশন ও দ্বিতীয় ডিভিশনের খেলা। কোভিডের কারণে মাঝে স্থগিত হয়ে যায় স্থানীয় লিগ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনন্দের ছোঁয়া ক্রীড়াক্ষেত্রে।

 

 

আরও পড়ুন: India vs West Indies: ওয়ান ডে সিরিজের প্রস্তুতির জন্য আমদাবাদে রওনা দিলেন ধাওয়ান-রোহিতরা

Loading...
Unable to load recommendations.
Follow Us