Yuzvendra Chahal: হাঁটতে গিয়ে চাহালের পিঠে লরি… IPLএর আগে রাজস্থান তারকার এ কী অবস্থা!

Watch Video: ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের নতুন মরসুম নিয়ে উত্তেজনা বাড়ছে। এই মেগা ক্রিকেট লিগ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগেই হঠাৎ করে শিরোনামে যুজবেন্দ্র চাহাল। তাঁর পিঠে হঠাৎই দেখা গেল লরি। এ কী অবস্থা হল রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটারের?

Yuzvendra Chahal: হাঁটতে গিয়ে চাহালের পিঠে লরি... IPLএর আগে রাজস্থান তারকার এ কী অবস্থা!
Yuzvendra Chahal: হাঁটতে গিয়ে চাহালের পিঠে লরি... IPLএর রাজস্থান তারকার এ কী অবস্থা!Image Credit source: X

Mar 04, 2024 | 7:05 PM

কলকাতা: হর্ন প্লিজ… বুরি নজর ওয়ালে তেরা মু কালা… এই সকল সতর্কবার্তা রাস্তায় বেরোলে কম বেশি সকল বাস-লরির পিছনে লেখা থাকে। এ বার সোশ্যাল মিডিয়াতেও তেমনটা দেখা যাচ্ছে। নেপথ্যে বিরাট চর্চিত ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সামনেই আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা যাবে যুজবেন্দ্র চাহালকে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের (IPL) নতুন মরসুম নিয়ে উত্তেজনা বাড়ছে। এই মেগা ক্রিকেট লিগ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগেই হঠাৎ করে শিরোনামে যুজবেন্দ্র চাহাল। তাঁর পিঠে হঠাৎই দেখা গেল লরি। এ কী অবস্থা হল রাজস্থান তারকার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

যুজবেন্দ্র চাহালের পিঠে হঠাৎ কী করে এল লরি?

না এমনি এমনি চাহালের পিঠে লরি আসেনি। তিনি নিজে এনেছেন তাঁর পিঠে এই লরি। এ বার বিষয়টা পরিষ্কার করা যাক। যুজবেন্দ্র চাহাল ক্রিকেট খেলার পাশাপাশি দাবাতেও পটু। কিন্তু তিনি যে ছবি আঁকতেও পারদর্শী তা অনেকেই জানেন না। এ বার তাঁর সেই প্রতিভাও দেখা গেল। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ছবি আঁকছেন চাহাল। তিনি একটি জার্সির ছবি আঁকেন। তারপর সেটি পরে তাঁকে হেঁটে যেতে দেখা যায়। এই অবধি ঠিক ছিল। এরপর তিনি হাঁটতে হাঁটতে দেখা যায় তাঁর জার্সির পিছনে রয়েছে একটি লরির ছবি। সেখানে একটি হৃদয়ের ছবি, K, হর্ন প্লিজ, বুরি নজর ওয়ালে তেরা মু কালা— এই সবও লেখা ছিল।

আসলে এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালস যে জার্সি পরে খেলবে, তা প্রকাশ পেয়েছে। সেখানেই রাজস্থানের টুইস্ট চাহালকে দিয়ে। চাহাল রংচংয়ে জার্সি পরে যে মজা করছিলেন তা ভিডিয়োর শেষে বোঝা গিয়েছে। চাহালকে ওই ভিডিয়োতে দেখা যায় তাঁর রাজস্থানের সতীর্থ জস বাটলারকে নিজের ছবি পাঠান। জানতে চান তাঁকে কেমন লাগছে? তার জবাবে বাটলার লেখেন, ‘যুজি ভাই অতটাও ভালো লাগছে না।’ এর পর রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকেও ওই জার্সি পরা নিজের ছবি পাঠান চাহাল। লেখেন, ‘চিন্টু আমাকে কেমন লাগছে? সঞ্জু উত্তরে লেখেন, ‘ভালো, তবে শুধু তোমাকেই এই জার্সিতে ভালো লাগবে।’ ভিডিয়োর শেষে চাহাল জানান, তিনি সত্যি রাজস্থানের জার্সির নকশা বানাননি। তবে এ বার রাজস্থান রয়্যালস গোলাপি-নীল রংয়ের যে নতুন জার্সি বানিয়েছে, তা বেশ নজরকাড়া।

রইল রাজস্থান রয়্যালসের নতুন জার্সি প্রকাশের সেই ভিডিয়ো…

Loading...
Unable to load recommendations.
Follow Us