India vs SLC Warm Up Match: দেবদত্তের সেঞ্চুরিতে মুখরক্ষা, ২য় দিনের শেষে স্বস্তিতে ভারত!

Team India: এই ম্যাচটিতে বেশ কিছু নিয়ম বদলেছে। প্রথম ও দ্বিতীয় দিনে দুই দল সর্বোচ্চ ৯০ ওভার করে ব্যাট করবে। শেষ দিনে দুই দলের জন্য বরাদ্দ থাকবে ৪৫ ওভার করে। এই ম্যাচে চোটের জন্য খেলছেন না অধিনায়ক শুভমান গিল। দলের অধিনায়কত্ব করছেন কে এল রাহুল।

India vs SLC Warm Up Match: দেবদত্তের সেঞ্চুরিতে মুখরক্ষা, ২য় দিনের শেষে স্বস্তিতে ভারত!
দেবদত্ত পাদিক্কালImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 08, 2026 | 7:38 PM

গল: ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে শ্রীলঙ্কার দ্বিতীয় দলের বিরুদ্ধে খেলছে ভারত। এই ম্যাচটি প্রথম শ্রেণীর ম্যাচ নয়। তবুও, ভাল পারফর্ম করছে শ্রীলঙ্কা দল। প্রথম ইনিংসে তারা করে ৩৬৩/৮ উইকেট। দিনের শেষে কুলদীপ যাদবের বোলিংয়ে ম্যাচে ফেরে ভারত। এবার ব্যাটিংয়ে দলের মুখরক্ষা করলেন দেবদত্ত পাদিক্কাল। তাঁর সেঞ্চুরির বদান্যতায় এখনও লড়াইয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

আজ ১২১ বলে সেঞ্চুরি করেন দেবদত্ত। ৩৬৩ রানের জবাবে নেমে শুরুতেই আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল। টি২০ ক্রিকেটে নিজেকে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করলেও টেস্টে আবার তাঁর ব্যর্থ হওয়া তাঁর কেরিয়ারের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। ৬৭ বলে ৪০ রান করে আউট হন রাহুল। তারপর থেকেই দলকে টেনে নিয়ে যান দেবদত্ত। দিনের শেষে ১৬৪ বলে ১৪২ রানে অপরাজিত রয়েছেন এই আরসিবি ব্যাটার। ১১৭ বলে ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হন রবীন্দ্র জাদেজা। এরপর একমাত্র মানব সুতার (৪১) বাদ দিয়ে কেউ বড় রান পাননি। গুরনুর ব্রার অপরাজিত রয়েছেন ১৮ বলে ৩৬ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৫২/৬।

এই ম্যাচটিতে বেশ কিছু নিয়ম বদলেছে। প্রথম ও দ্বিতীয় দিনে দুই দল সর্বোচ্চ ৯০ ওভার করে ব্যাট করবে। শেষ দিনে দুই দলের জন্য বরাদ্দ থাকবে ৪৫ ওভার করে। প্রথম দিনের শেষে তাই ভারতীয় শিবিরে চিন্তার কিছু জায়গা তৈরি হয়েছিল। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকেও এই বিষয়ে চিন্তিত দেখায়। আবার এই ম্যাচে চোটের জন্য খেলছেন না অধিনায়ক শুভমান গিল। দলের অধিনায়কত্ব করছেন কে এল রাহুল। তবে আগামী দিনেই দেখা যাবে, এই ম্যাচ আদৌ কোনও ফলের মুখ দেখে, নাকি নিষ্ফলা শেষ হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us