MS Dhoni Viral Video: হুক্কা টানছেন ধোনি? সঙ্গী পন্থের সঙ্গে আড্ডার ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা সমাজমাধ্যমে!

Indian Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ১-০ জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টে সোনাল দিনুশার দুর্দান্ত শতরানের বদান্যতায় দ্বিতীয় টেস্ট ড্র করেছে লঙ্কা বাহিনী। দ্বিতীয় টেস্টেই রেকর্ডের পাতায় ধোনিকে পিছনে ফেলে দেন পন্থ। বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সর্বাধিক রানের মালিকও হন তিনি।

MS Dhoni Viral Video:  হুক্কা টানছেন ধোনি? সঙ্গী পন্থের সঙ্গে আড্ডার ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা সমাজমাধ্যমে!
ধোনি ও পন্থImage Credit source: Getty Images, PTI

| Edited By: Moumita Das

Sep 03, 2026 | 4:45 PM

কলকাতা : আবার চর্চায় এমএস ধোনি। ভারতীয় প্রাক্তন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ভিডিয়ো ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে ধোনির হুক্কা-প্রীতি নিয়ে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ধোনি। সেখানে ছিলেন আর এক ক্রিকেটার ঋষভ পন্থও। গানবাজনা, খাবার ও পানীয় – সবকিছুর আয়োজন করা হয়েছিল সেখানে। পুরো অনুষ্ঠান চলাকালীন সবাই খুব উৎফুল্ল ছিলেন। হাসিখুশি হয়েছিলেন ধোনিও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা সময় পন্থের কাছে গিয়ে ধোনি কিছু একটা বলছেন। এরপরই হঠাৎ কাউকে বলতে শোনা যায়, “ম্যায় হুক্কা পিকে আতা হুঁ।”

এই কন্ঠস্বর ঘিরেই বেড়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করেন, এই কথাটি ধোনিই বলেছেন, কারণ গলার স্বর অনেকটা ধোনির মতো। উল্লেখ্য, প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক জর্জ বেইলি একবার বলেছিলেন, “তিনি (ধোনি) মাঝে মাঝে হুক্কা খেতে পছন্দ করেন। তাই তিনি প্রায়শই নিজের ঘরে সেটি রাখতেন। তাঁর ঘরের দরজা সবার জন্য খোলা থাকত। দলের অনেক তরুণ ক্রিকেটারও এই কারণে ধোনির ঘরে যেতেন।”

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ১-০ জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টে সোনাল দিনুশার দুর্দান্ত শতরানের বদান্যতায় দ্বিতীয় টেস্ট ড্র করেছে লঙ্কা বাহিনী। দ্বিতীয় টেস্টেই রেকর্ডের পাতায় ধোনিকে পিছনে ফেলে দেন পন্থ। বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সর্বাধিক রানের মালিকও হন তিনি।

এই মুহূর্তে পন্থের রান ২৫৩৪, ধোনির ২৪৯৬। শুধু তাই নয় ব্যাটারদের তালিকাতে আরও নিজেকে সমৃদ্ধ করেছেন পন্থ। অ্যাডাম গিলক্রিস্টকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারা ক্রিকেটাদের তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে পন্থ।

Loading...
Unable to load recommendations.
Follow Us