Neeraj Chopra ভিডিয়ো: দোহায় দ্বিতীয় নীরজ চোপড়া, নতুন মরসুমের শুরুতেই ৮৮.৩৬ মিটার!

Doha Diamond League 2024: দোহা ডায়মন্ড লিগ পর্বে শুরুটা ধীর স্থির করেন নীরজ চোপড়া। প্রথম থ্রো-টি ডিসকোয়ালিফাই হয়ে যায়। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.৯৩ মিটার ছোড়েন নীরজ। তৃতীয় থ্রোয়ে ছুড়েছিলেন ৮৬.২৪ মিটার। পঞ্চম থ্রোটি অবশ্য ভালো হয়নি। ৮২.২৮ মিটার ছোড়েন নীরজ। ষষ্ঠ তথা ফাইনাল থ্রোয়ে ৮৮.৩৬ মিটার। গত বারও দোহা ডায়মন্ড লিগ পর্বে শীর্ষে ছিলেন জ্যাকুব ভাদলেচই।

Neeraj Chopra ভিডিয়ো: দোহায় দ্বিতীয় নীরজ চোপড়া, নতুন মরসুমের শুরুতেই ৮৮.৩৬ মিটার!
Image Credit source: JIO CINEMA

May 11, 2024 | 3:07 AM

ভারতের জ্যাভলিন তারকা, তথা ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার নতুন মরসুম শুরু হল। বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া নেমেছিলেন ডায়মন্ড লিগের দোহা পর্বে। শেষ প্রচেষ্টায় ৮৮.৩৬ মিটার থ্রো করেন নীরজ চোপড়া। যদিও অল্পের জন্য শীর্ষস্থানে থাকা হল না। দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের তারকা নীরজ। ২ সেন্টিমিটারের জন্য দোহা পর্বে শীর্ষে রইলেন জ্য়াকুব ভাদলেচ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দোহা ডায়মন্ড লিগ পর্বে শুরুটা ধীর স্থির করেন নীরজ চোপড়া। প্রথম থ্রো-টি ডিসকোয়ালিফাই হয়ে যায়। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.৯৩ মিটার ছোড়েন নীরজ। তৃতীয় থ্রোয়ে ছুড়েছিলেন ৮৬.২৪ মিটার। পঞ্চম থ্রোটি অবশ্য ভালো হয়নি। ৮২.২৮ মিটার ছোড়েন নীরজ। ষষ্ঠ তথা ফাইনাল থ্রোয়ে ৮৮.৩৬ মিটার। গত বারও দোহা ডায়মন্ড লিগ পর্বে শীর্ষে ছিলেন জ্যাকুব ভাদলেচই। এ বার ৮৮.৩৮ মিটার ছুড়েছেন জ্যাকুব।

নীরজ চোপড়ার নজরে প্যারিস অলিম্পিক। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ। অলিম্পিকের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটিই ভারতের প্রথম সোনা। ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় সোনার পদক। নীরজ চোপড়ার লক্ষ্য প্যারিসেও খেতাব ধরে রাখা।

দোহা ডায়মন্ড লিগ পর্ব শেষে নীরজ বলেন, ‘আমার কাছে এ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট প্যারিস অলিম্পিক। তবে ডায়মন্ড লিগকেও গুরুত্ব দিচ্ছি। এটা সবে মরসুমের শুরু ছিল। মাত্র ২ সেমির জন্য দ্বিতীয় স্থানে শেষ করলাম। পরবর্তী ইভেন্টে লক্ষ্য থাকবে শীর্ষে থাকাই।’

Follow Us