East Bengal FC: আইএসএলের আগেই সুখবর, মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়কে দলে নিল লাল-হলুদ!

Kolkata Football: ইদানিং ইস্টবেঙ্গলের সাফল্য আকাশছোঁয়া। ২৩ বছর পর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ দল। এমনকি ডুরান্ড ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপারজায়েন্টকে ৪-১ গোলে হারিয়েছে লাল-হলুদ। এর ফলে ২২ বছর পর ১৭তম ডুরান্ড কাপ পেয়েছে মশাল বাহিনী।

East Bengal FC: আইএসএলের আগেই সুখবর, মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়কে দলে নিল লাল-হলুদ!
রেনিয়ার ফার্নান্দেজImage Credit source: X

| Edited By: Moumita Das

Aug 30, 2026 | 3:05 PM

কলকাতা : এখনও আইএসএল শুরু হয়নি। তার আগেই দলবদলের বাজারে আবার বাজিমাত করল ইস্টবেঙ্গল। প্রাক্তন মুম্বই সিটি এফসি ও জাতীয় দলের ফুটবলার রেনিয়ার ফার্নান্দেজকে দলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এর ফলে লাল-হলুদের ফুটবলারদের শক্তি আরও বাড়ল। এক বছরের কন্ট্র্যাক্টে ইস্টবেঙ্গলে এসেছেন রেনিয়ার।

 

বহুদিন ধরেই ভারতীয় ফুটবলে পরিচিত মুখ রেনিয়ার। আইএসএলও আগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বই সিটি হয়ে এফসি গোয়া, জামশেদপুর এফসি – অনেক আইএসএলের দলের হয়েই খেলেছেন রেনিয়ার। তবে এই সেন্ট্রাল মিডফিল্ডারের একটা বিশেষত্ব হল, তিনি ২০১৬-১৮, দুই বছরে মোহনবাগান ক্লাবে খেলেছেন। দুই মরশুমে খেলেছেন ১৯ ম্যাচ। এরপর ৫ বছর খেলেছেন মুম্বই সিটিতে। এমনকি ২০২২ ও ২০২৫ – এই দুই বছর তিনি ওড়িশার হয়ে লোনে খেলেছেন। গত বছর জামশেদপুরের হয়ে খেলেছিলেন রেনিয়ার কিন্তু জামশেদপুর ক্লাব উঠে যাওয়ার ফলে তাঁকে দলে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি ২০১৯-২০২১, তিন বছরের মধ্যে জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন গোটা পাঁচেক ম্যাচ। কেরিয়ারে করেছেন মোট ৭ গোল। এর মধ্যে ৪ গোলই এসেছে গতবছর।

ইদানিং ইস্টবেঙ্গলের সাফল্য আকাশছোঁয়া। ২৩ বছর পর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ দল। এমনকি ডুরান্ড ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপারজায়েন্টকে ৪-১ গোলে হারিয়েছে লাল-হলুদ। এর ফলে ২২ বছর পর ১৭তম ডুরান্ড কাপ পেয়েছে লাল-হলুদ। যদিও এই বারেও আইএসএল, সুপার কাপ যেমন আছে, তেমন রয়েছে আইএফএ শিল্ডও। তাই আক্রমন বিভাগে গভীরতা দরকার। ইতিমধ্যেই ৬ জন বিদেশীকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যেই আইএসএল শুরুর আগে আরও এক ফুটবলারকে নিয়ে নিজেদের দলকে আরও মজবুত করলেন হাবাসরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us