East Bengal FC: আজ হারলেই ছুুটি, সিআইএসএফকে নিয়ে বাড়তি পরিকল্পনা হাবাসের!

Durand Cup 2026: আজ হাবাস চাইবেন যেন তাঁর দল ম্যাচ জিতে মাঠ ছাড়ে। এর পাশাপাশি মাথায় রাখতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্লে অফের ম্যাচও রয়েছে দিন কয়েকের মধ্যে। যদিও এর মধ্যে ইস্টবেঙ্গলের দুই বিদেশী এফিয়ং ও ক্রিস ইকোনোমেডিস ভিসা সমস্যার জন্য শহরে আসতে পারেননি।

East Bengal FC: আজ হারলেই ছুুটি, সিআইএসএফকে নিয়ে বাড়তি পরিকল্পনা হাবাসের!
ইস্টবেঙ্গলImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 31, 2026 | 3:23 PM

কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে ১-০ হেরে ডুরান্ড যাত্রা শুরু হয়েছিল ইস্টবেঙ্গল দলের। এর মধ্যেই আজ আবার দ্বিতীয় ম্যাচে নামছে লাল-হলুদ দল। আজ লাল-হলুদ দলের প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টর্স। আজ যে দল হারবে, তার একপ্রকার ছুটি হয়ে যাবে কারণ সিআইএফএফও হেরেছে তাদের প্রথম ম্যাচ। তাই আজ লাল-হলুদের সামনে সমূহ সুযোগ নিজেদের জয়ের খাতা খোলার।

প্রতিপক্ষ দলকে নিয়ে বিশেষ চিন্তিত নন লাল-হলুদ কোচ হাবাস। যদিও আজকে দুই বিদেশী দানি রামিরেজ ও মোহাম্মদ রশিদকে দলে রাখছেন হাবাস। এর পাশাপাশি আজ খেলতে পারেন পিভি বিষ্ণু, নরেন্দ্র গেহলতরা। আজ খেলতে দেখা যেতে পারে জেসিন টিকেকেও। আজ হাবাস চাইছেন, যত বেশি সংখ্যক গোলে জিতে ডুরান্ডের যাত্রা অব্যাহত রাখা। দল ডার্বিতে হারলেও দলের পারফরম্যান্সে খুশি হয়েছিলেন হাবাস। তবে ডার্বির পর বেশ কিছুদিন ছুটি, তাই তিনি সুযোগ পেয়েছেন দল গঠন করে সুস্থ দল নামানোর দিকে। এই দল থেকে বাদ পড়েছেন বিপিন সিং, ডেভিডরা।

ডার্বিতে পিভি বিষ্ণু ও রশিদ ভাল খেলেছিলেন কিন্তু গোল পাননি। আজ হাবাস চাইবেন যেন তাঁর দল ম্যাচ জিতে মাঠ ছাড়ে। এর পাশাপাশি মাথায় রাখতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্লে অফের ম্যাচও রয়েছে দিন কয়েকের মধ্যে। যদিও এর মধ্যে ইস্টবেঙ্গলের দুই বিদেশী এফিয়ং ও ক্রিস ইকোনোমেডিস ভিসা সমস্যার জন্য শহরে আসতে পারেননি। কিন্তু আজ জিতলেই দলের মধ্যে থাকা মানসিক চাপ অনেকাংশেই কমবে বলে আশা করছেন সমর্থকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us