
কানাডা : গতবারের বিশ্বকাপের আয়োজকদের জন্য এবারের বিশ্বকাপ অভিযান শেষ। কানাডার কাছে ৬-০ গোলে হেরে সব দিক থেকেই পিছিয়ে পড়েছে কাটার। আজও বসনিয়ার কাছে হার স্বীকার করতে হয়েছে তাদের। মাত্র ১ পয়েন্ট পেয়েই শেষ হয়েছে কাতারের বিশ্বকাপ যাত্রা। তবে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই। আসিম মাদিবো। কানাডার ম্যাচে প্রতিপক্ষ দলের ফুটবলার ইসমাইল কোনের পা ভেঙে দিয়েছেন তিনি। এর ফলেই তাঁকে ৫ ম্যাচ নির্বাসিত করেছে ফিফা।
১৯ জুনের সেই ম্যাচে কানাডার কাছে ৬-০ গোলে হেরেছিল কাতার। কিন্তু, সেই ম্যাচেই ঘটে গিয়েছিল এই হৃদয়বিদারক ঘটনা। ম্যাচের ৫১ মিনিটে কোনের পায়ে বল থাকার সময় পিছন থেকে ফাউল করেন মাদিবো। এরপরেই দুই দলের খেলায়াড়দের মধ্যে একটা ঝামেলা দেখা যায়, যদিও মাদিবো সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন কিন্তু রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। সেই ম্যাচেই কানাডার কাছে ৬-০ হারতে হয় কাতারকে। ফলে, এই ম্যাচই এক প্রকার কাতারের বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছিল।
প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করা হয়। সেখানেই জানা যায়, পা ভেঙেছে কোনের। তাঁর অস্ত্রোপচারও করা হয়। আপাতত জানানো হয়েছে, বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে কোনেকে। যদিও দলের সমর্থনে কানাডার শেষ ম্যাচে মাঠে গিয়েছিলেন কোনে। সেখানেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাদিবোকে ৫ ম্যাচের জন্য সাসপেন্ড করেছে ফিফা। যদিও, ম্যাচের পরেই হাসপাতালে গিয়েছিলেন মাদিবো। তারপরেও ফিফা একপ্রকার নির্বিকার ছিল। কাতার ফুটবল বোর্ড এমনিও এই নির্বাসনের বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি।