FIFA World Cup 2026: প্রকাশ হল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর সূচী, কবে মাঠে নামবেন মেসি-রোনাল্ডো-নেইমার?

FIFA WC RO32: গ্ৰুপ এ থেকে এল অবধি মোট ১২টি গ্ৰুপ থেকে তালিকায় প্রথম দুই স্থানে থাকা দল সুযোগ পেল রাউন্ড অফ ৩২-এ। বাকি ৮টি সেরা তৃতীয় স্থানাধিকারী দলও খেলবে রাউন্ড অফ ৩২। সেখান থেকেই রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থানের জন্য ম্যাচ হবে।

FIFA World Cup 2026: প্রকাশ হল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর সূচী, কবে মাঠে নামবেন মেসি-রোনাল্ডো-নেইমার?
বিশ্বকাপ ২০২৬Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 28, 2026 | 4:57 PM

আমেরিকা : প্রায় ১৬ দিনের যুদ্ধ শেষ। ৪৮ দলের যুদ্ধ নেমে এল ৩২ দলের মহাযুদ্ধে। এতক্ষনে ঠিক হয়ে গিয়েছে, কোন ৩২টি দল বিশ্বকাপের নক আউট পর্বে খেলবে। আমেরিকা, মেক্সিকো, কানাডার বিভিন্ন শহরে এবার শুরু হবে বিশ্বকাপের (Fifa World Cup 2026) রাউন্ড অফ ৩২ (RO 32) এর লড়াই। গ্ৰুপ এ থেকে এল অবধি মোট ১২টি গ্ৰুপ থেকে তালিকায় প্রথম দুই স্থানে থাকা দল সুযোগ পেল রাউন্ড অফ ৩২-এ। বাকি ৮টি সেরা তৃতীয় স্থানাধিকারী দলও খেলবে রাউন্ড অফ ৩২। সেখান থেকেই রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থানের জন্য ম্যাচ হবে। তবে, আজ গ্ৰুপ লিগ শেষ হয়ে যাওয়ার পর জানা গিয়েছে, কোন ৩২টি দেশ খেলতে চলেছে বিশ্বকাপের নক আউট পর্বে। এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা হচ্ছে কেপ ভার্দেকে (Cabo Verde) নিয়ে, যারা প্রথমবার আত্মপ্রকাশ করেই নক আউট খেলছে।

রাউন্ড অফ ৩২ ম্যাচ –
২৯ জুন –

২৯ জুন শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর ম্যাচ। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা- কানাডা। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

৩০ জুন –

মোট ৩টি ম্যাচ আছে এদিন। রাত ২টো নাগাদ জার্মানির বিরুদ্ধে নামবে প্যারাগুয়ে। এই দিন আবার সকাল সাড়ে ৬টা নাগাদ নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচ আছে। রাত সাড়ে ১০টা নাগাদ নরওয়ের বিরুদ্ধে নামবে আইভরি কোস্ট।

১ জুলাই –

এই দিনে মোট ৩টি ম্যাচ। রাত আড়াইটে নাগাদ ফ্রান্স বনাম সুইডেন। সকাল সাড়ে ৬টা নাগাদ মেক্সিকো খেলতে নামবে ইকুয়েডরের বিরুদ্ধে। রাত সাড়ে ৯টা নাগাদ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ডি আর কঙ্গো।

২ জুলাই –

এদিন আবার রয়েছে দুটি ম্যাচ। রাত দেড়টা নাগাদ বেলজিয়ামের বিরুদ্ধে সেনেগাল খেলতে নামবে। ভোর সাড়ে ৫টা নাগাদ বসনিয়ার বিরুদ্ধে নামবে আয়োজক দেশ আমেরিকা।

৩ জুলাই-

এদিন রয়েছে চারটি ম্যাচ। রাত সাড়ে ১২টা নাগাদ অস্ট্রিয়ার বিরুদ্ধে নামবে স্পেন। ভোর সাড়ে ৪টে নাগাদ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সকাল সাড়ে ৮টা নাগাদ আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। আবার রাত সাড়ে ১১টা নাগাদ ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ও মিশরের।

৪ জুলাই –

রাউন্ড অফ ৩২-র শেষ দুই ম্যাচ। প্রথমটি, লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে এই বিশ্বকাপের সবথেকে বড় চমক দেওয়া দল কেপ ভার্দে। সকাল ৭টা নাগাদ নামবে কলম্বিয়া ও ঘানা।

Follow Us