Lionel Messi: নিজেকে অজ্ঞ মনে হয়… ইংরেজি না শেখার আক্ষেপ মেসির!

মেসি জানান, ছেলেবেলায় এ সব বোঝা যায় না। তবে তিনি তাঁর সন্তানদের সবসময় বলেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। মেসি বলেছেন, “ওদের বলি, ভালো করে পড়াশোনা করো, প্রস্তুত থাকো।” নিজের শহর রোসারিও থেকে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন মেসি। ওই ক্লাবের হয়েই খেলেছেন দীর্ঘদিন।

Lionel Messi: নিজেকে অজ্ঞ মনে হয়... ইংরেজি না শেখার আক্ষেপ মেসির!
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 28, 2026 | 1:42 PM

কলকাতা: পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হল লিওনেল মেসিকে। ম্যাচের শেষ দিকে এক সমর্থক মাঠে ঢুকে পড়েন। ওই সমর্থককে আটকাতে যান এক নিরাপত্তারক্ষী। তাঁর ধাক্কায় মাটিতে পড়ে যান মেসি। ইন্টার মায়ামির খেলা ছিল ইকুয়েডরের ক্লাব টিমের বিরুদ্ধে খেলা ছিল। তখন এক সমর্থক মাঠে ঢুকে সেন্টার সার্কেলে মেসিকে কোমর জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তারক্ষী দু’জনকেই টেনে ফেলে দেন। তবে মেসির চোট লাগেনি। তিনি সঙ্গে সঙ্গেই উঠে মাঠের অন্য প্রান্তে চলে যান। ঘটনাটি ম্যাচের প্রায় ৮৮ মিনিটে ঘটে। বায়ামনের স্টেডিয়ামে খেলা শেষ হতেই একাধিক সমর্থক মাঠে ঢুকে পড়েন।

ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু আগের ফ্রেন্ডলি ম্যাচে ইকুয়েডরের ক্লাবের বিরুদ্ধে খেলার সময় পায়ে অস্বস্তি অনুভব করেন মেসি। তার জন্য ম্যাচ স্থগিত করা হয়েছিল। সান্তিয়াগো মোরালেস ও মেসি ১৬ ও ৭০ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ জয় এনে দেন। এমএলএসে মায়ামি শুরু করেছিল লস অ্যাঞ্জেলিস এফসির বিরুদ্ধে ৩-০ হারে। রবিবার তারা মুখোমুখি হবে অরল্যান্ডো সিটি এসসির সঙ্গে।

কয়েক দিন আগে মেসি জানিয়েছিলেন, ছেলেবেলায় তিনি ইংরেজি না শেখায় তাঁর গভীর আফসোস রয়েছে। একটি মেক্সিকান পডকাস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় নিজেকে “আধা-অজ্ঞ” বলে মনে হয়। মেসির কথায়, “অনেক বিষয়ে আমার আফসোস আছে। ছেলেবেলায় ইংরেজি না শেখাটা তার মধ্যে অন্যতম। সময় ছিল। অন্তত ইংরেজি পড়তে পারতাম। কিন্তু তা করিনি। এ নিয়ে আমার গভীর অনুশোচনা রয়েছে। অনেক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু ভাষা না জানায় নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হয়। তখন ভাবতাম, কী বোকা আমি, সময়টা অকারণে নষ্ট করেছি।”

মেসি জানান, ছেলেবেলায় এ সব বোঝা যায় না। তবে তিনি তাঁর সন্তানদের সবসময় বলেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। মেসি বলেছেন, “ওদের বলি, ভালো করে পড়াশোনা করো, প্রস্তুত থাকো।” নিজের শহর রোসারিও থেকে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন মেসি। ওই ক্লাবের হয়েই খেলেছেন দীর্ঘদিন। তিনি বলেন, আর্জেন্টিনার স্কুলে তাঁর শেষ বছরটা ছিল বিশৃঙ্খলায় ভরা। তখনই জানতেন যে তিনি বার্সেলোনায় চলে যাচ্ছেন। পরে লা মাসিয়ায় পড়াশোনা শেষ করেন।

২০২৩ সালে প্যারিস সাঁজাঁয় দুই মরসুম খেলার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ফুটবল তাঁকে কী শিখিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, “ফুটবল আমাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছে। আজীবনের সম্পর্ক তৈরি করেছে। অনেক জায়গা দেখার সুযোগ দিয়েছে। আমি সব কিছু অর্জন করেছি, শীর্ষে পৌঁছেছি। কিন্তু সেই পথচলায় অসংখ্য অভিজ্ঞতা ও শিক্ষা রয়েছে। ফুটবল শুধু খেলা নয়, এটা জীবনের পথ। যা অনেক কিছু শেখায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us