FIFA World Cup 2026: আমেরিকার জন্যই নিয়ম বদল? বড় ঘোষণা করলেন ইনফান্তিনো!

Donald Trump: এই বিশ্বকাপের ট্রফি প্রদান করা নিয়ে কম বিতর্ক হয়নি। ২০২২ বিশ্বকাপে ট্রফি দেওয়ার পর মেসিকে এক বিশেষ ধরণের আলখাল্লা পরিয়ে দেওয়া হয়েছিল কাতারে, যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকে এই আলখাল্লা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

FIFA World Cup 2026: আমেরিকার জন্যই নিয়ম বদল? বড় ঘোষণা করলেন ইনফান্তিনো!
ডোনাল্ড ট্রাম্পImage Credit source: Getty Images

|

Jun 24, 2026 | 5:42 PM

আমেরিকা: ২০২৬ বিশ্বকাপে (Fifa World Cup 2026) এবার নিয়ম ভাঙতে চলেছে ফিফা (FIFA)। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, মেক্সিকো, কানাডা। তবে, এবার বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করল ফিফা। এই বিষয়ে নিশ্চিত করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino)। আগামী ১৯ জুলাই আমেরিকার নিউ জার্সিতে হবে বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল।

শোনা গিয়েছে, এই বিশ্বকাপে ফাইনালে বিজয়ী দলের ক্যাপ্টেনকে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই জানিয়েছেন ইনফান্তিনো। এই নিয়ম পরিবর্তনের ফলেই চাঞ্চল্য ছড়িয়েছে। এতদিন বিশ্বকাপের ট্রফি বিজয়ী দলের ক্যাপ্টেনকে তুলে দিতেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে এবার ফিফার প্রথা ভেঙে ট্রফি দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো দুজনেই। একটি মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে ইনফান্তিনো জানিয়েছেন,“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই ফাইনাল ম্যাচ দেখব ও একসঙ্গে উপভোগ করব। এই বিশ্বকাপের জন্য এমনিতেও আমাদের একসঙ্গে কাজ করতে হচ্ছে।

এই বিশ্বকাপের ট্রফি প্রদান করা নিয়ে কম বিতর্ক হয়নি। ২০২২ বিশ্বকাপে ট্রফি দেওয়ার পর মেসিকে এক বিশেষ ধরণের আলখাল্লা পরিয়ে দেওয়া হয়েছিল কাতারে, যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকে এই আলখাল্লা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার ট্রাম্প ট্রফি দেবেন শুনে মনে পড়ছে বেশ কিছু ঘটনা। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছিল আমেরিকা। সেখানে পিএসজিকে হারানোর পর চেলসি ট্রফি জেতার পর ট্রাম্প নিজে ট্রফি দিয়েছিলেন চ্যাম্পিয়ন দলকে। কিন্তু, ট্রফি দিয়েও তিনি দাঁড়িয়ে ছিলেন মঞ্চে, যা নিয়ে বিতর্ক কম হয়নি।

তবে ট্রাম্প একা নয়, এর আগেও অনেক দেশের রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীরা বিশ্বকাপের ট্রফি দিয়েছেন। ১৯৮২ সালে স্পেনের রাজা ইতালি দলকে ট্রফি দিয়েছিলেন। আবার ১৯৬৬ সালে ইংল্যান্ডের প্রথম ট্রফি জয়ের দিন ট্রফি দিয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তাই, অতীতে রাষ্ট্রনেতারা ট্রফি দেওয়ার নজির আছে বিশ্বকাপে।

Follow Us