
শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ২০২৬। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচ দেখে আবার রাত জাগতে অভ্যস্ত হচ্ছে বাঙালি ফুটবল প্রেমীরা। তবে এই বিশ্বকাপের ১০৪টি ম্যাচে এমন কিছু খেলোয়াড় খেলছেন, যাঁরা আদতে জেন জি। ওই যাঁরা, ১৯৯৭ সালের পরে জন্মেছেন। কিন্তু, এঁদের মধ্যে উল্লেখযোগ্য কিছু খেলোয়াড়ের উপর নজর রাখা দরকার। কোনওদিন যে এঁরাই বিশ্বের সেরা ক্লাবে সেরা পারফরম্যান্স করবেন, তা তাঁদের সাম্প্রতিক খেলা দেখে বোঝাই যায়। (Credit - Getty Images)

লামিন ইয়ামাল - স্পেনের এই বিস্ময়বালক বিশ্বমঞ্চে আগুন ঝরাচ্ছেন। কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনার এই দামি খেলোয়াড়ের বর্তমান বাজারমূল্য ভারতীয় মূল্যে প্রায় ১০০ কোটি টাকা। ২০২৪ সালে স্পেনকে ইউরো কাপ দেখাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ইয়ামাল। বিপক্ষের লেফটব্যাকের কাছে প্রধান চিন্তা হয় ইয়ামালকে আটকানোর। (Credit - Getty Images)

মাইকেল ওলিসে - জার্মানির বায়ার্ন মিউনিখের ২৪ বছরের এই তারকার ফর্ম দুরন্ত। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগেও দারুন ফর্মে ছিলেন ওলিসে। বিশ্বকাপের প্রস্তুতিতে করেছেন হ্যাটট্রিক। এবার ফ্রান্সের জার্সিতে কী করেন ওলিসে - সেদিকেই নজর থাকবে ফুটবল সমর্থকদের। (Credit - Getty Images)

এন্ড্রিক - বিশ্বকাপে ব্রাজিল দলের একজন বড় বাজি হতে পারেন এই ১৮ বছরের খেলোয়াড়। রিয়াল মাদ্রিদে সই করলেও বর্তমানে লোনে খেলছেন অলিম্পিক লিওঁ ক্লাবে। এই বিশ্বকাপের মরশুমে দারুন ফর্মে রয়েছেন এন্ড্রিক। ব্রাজিলের জার্সিতে গোলও পেয়েছেন তিনি। ভিনি-রাফিনহার সঙ্গে দলের একটি বড় বাজি হতে পারেন এন্ড্রিকও। (Credit - Getty Images)

আর্দা গুলার - 'তুর্কির মেসি হিসেবে খ্যাত আর্দা গুলারের ওপর ভরসা করে রয়েছে তুর্কি দল। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরী করা কিংবা বাইরে থেকে দূরপাল্লার বাঁকানো শটে গোল - তুরস্কের এই রিয়াল মাদ্রিদ তারকাই এই বিশ্বকাপের অন্যতম সেরা এক জেন-জি আকর্ষণ। (Credit - Getty Images)

জুড বেলিংহ্যাম - রিয়াল মাদ্রিদ হোক বা ইংল্যান্ড দল - জুড বেলিংহ্যামের রাজত্ব সর্বত্র। মাঝমাঠের নিয়ন্ত্রন নেওয়া থেকে শুরু করে বক্সের ভেতর গোল করা, মাঠে তাঁর আচরনও রিয়াল মাদ্রিদের ও দলের কাছে বেশ বিনোদনমূলক। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় নাম হতে পারেন বেলিংহ্যাম। (Credit - Getty Images)

জামাল মুসিয়ালা - জার্মানির মাঝমাঠের আসল জাদুকর জামাল মুসিয়ালা। বল পায়ে তাঁর চোখের পলকে দিক পরিবর্তন এবং নিখুঁত ড্রিবলিং বিপক্ষের ঘুম কেড়ে নিতে পারে। বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড় দিনের পর দিন ভাল খেলে নিজের জায়গা পাকা করেছেন দলে। (Credit - Getty Images)

পাও কুবার্সি - স্পেনের লা মাসিয়া থেকে উঠে আসা এই ডিফেন্ডারের বয়স মাত্র ১৯। একদিকে যেমন মাথা, তেমনই গেম প্লে - সব দিক থেকেই যোগ্য খেলোয়াড় পাও কুবার্সি। এই মুহূর্তে বিশ্বের সবথেকে দামি ডিফেন্ডারের মধ্যে একজন এই স্পেনের ডিফেন্ডার। এবার স্পেন দলের প্রধান বাজি হবেন কুবার্সি। (Credit - Getty Images)