FIFA World Cup 2026, Germany Coach: তিন বছরেও আসেনি সাফল্য, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মানির কোচ নাগেলসম্যান!

Julien Nagelsmann: ২০১৪ সালে চতুর্থবার বিশ্বকাপ জিতেছিলেন ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোজেরা। এরপর ২০১৮, ২০২২-এ গ্ৰুপ পর্ব টপকাতে পারেনি জার্মানি। এবার তাও একধাপ উঠে রাউন্ড অফ ৩২-এ কোয়ালিফাই করেও বিদায় নিল তারা।

FIFA World Cup 2026, Germany Coach: তিন বছরেও আসেনি সাফল্য, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মানির কোচ নাগেলসম্যান!
জুলিয়ান নাগেলসম্যানImage Credit source: X

| Edited By: Moumita Das

Jul 04, 2026 | 8:10 AM

আমেরিকা : দিন কয়েক আগেই বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) থেকে বিদায় নিয়েছে জার্মানি (Germany)। ২০১৪ সালে বিশ্বজয়ের পর টানা তিনটি বিশ্বকাপে ব্যর্থতা হজম করতে হয়েছে খেলোয়াড়দের। এবার সেই ব্যর্থতার দায় নিয়েই জার্মানির কোচের পদ থেকে পদত্যাগ করলেন জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann)। রাউন্ড অফ ৩২ এর ম্যাচে প্যারাগুয়ের (Paraguay) কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জোশুয়া কিমিচ (Joshua Kimmich), জোনাথন তা-দের (Jonathan Tah) জার্মানি। এরপরেই জার্মানির ফুটবল ফেডারেশনকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন নাগেলসম্যান।

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপরেই ২০২৪ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে যায় জার্মানির। তারপরেই বিশ্বকাপে এই ব্যর্থতা। ২০১৮, ২০২২-এ গ্ৰুপ পর্ব টপকাতে পারেনি জার্মানি। এবার তাও একধাপ উঠে রাউন্ড অফ ৩২-এ কোয়ালিফাই করেও বিদায় নিল জার্মানি। ২০২৮ অবধি নাগেলসম্যানের চুক্তি ছিল জার্মানির সঙ্গে। কিন্তু এই ব্যর্থতার পরপর শোনা গিয়েছিল, তাঁকে নাকি পদত্যাগের বিষয়ে বিবেচনা করতে বলেছিল জার্মান ফেডারেশন বোর্ড। এবার নিজেই কোচের পদ থেকে সরলেন নাগেলসম্যান।

যদিও, বিশ্বকাপ থেকে বিদায়ের পর নাগেলসম্যান বলেছিলেন,“প্যারাগুয়ের কাছে হারা দল কখনওই বিশ্বের সেরা দল হতে পারে না। এই পারফরম্যান্স খুব হতাশাজনক।” নাগেলসম্যান সরে যাওয়ার পর এবার নতুন কোচ খুঁজতে হচ্ছে জার্মানিকে। শোনা গিয়েছে, জার্মানির নতুন কোচ হতে চলেছেন লিভারপুলের প্রাক্তন কোচ যুর্গেন ক্লপ। ২০২৪ সালে লিভারপুলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্লপ। এরপর আর কোনও দলের হয়ে কোচিং করতে দেখা যায়নি ক্লপকে। তবে, এবার তাঁকে কোচ করার দিকে ঝুঁকতে পারে জার্মানি বোর্ড। তবে ক্লপ জানিয়েছিলেন, যদি সুযোগ পান তিনি জার্মানি দলের হয়ে কোচিং করাতেই পারেন। কিন্তু এই মুহূর্তে কিছুই নিশ্চিত নয় ।

Follow Us