Hardik Pandya Mr Beast: বেসবল ব্যাটে বাজিমাত, ৯৪ লক্ষ টাকা জিতেও ‘দানবীর’ হার্দিক

Mr Beast: বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটের দুনিয়ায় নেই হার্দিক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। আইপিএলে শেষবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন তিনি। আফগানদের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে দলে ছিলেন না হার্দিক।

Hardik Pandya Mr Beast: বেসবল ব্যাটে বাজিমাত, ৯৪ লক্ষ টাকা জিতেও দানবীর হার্দিক
ফাইল ছবিImage Credit source: Youtube/Mr Beast

|

Nov 02, 2026 | 6:18 PM

নয়াদিল্লি: ক্রিকেটের ব্যাট ছেড়ে হাতে বেসবলের ব্যাট তুলে নিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেখানেও বাজিমাত ‘কুং ফু পান্ডিয়ার’। জনপ্রয় ইউটিউবের মিস্টার বিস্টের একটি নতুন ভিডিওতে বেসবল চ্যালেঞ্জে অংশ নিয়ে ১ লক্ষ মার্কিন ডলার জিতলেন হার্দিক। ভারতীয় মুদ্রায় অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে কারণ এর পরিমাণ ৯৪.৯ লক্ষ টাকা। তবে এত টাকার এক পয়সাও নিজে নেননি তিনি। তার বদলে সম্পূর্ণ পরিমাণই দান করার সিদ্ধান্ত হার্দিকের। অসহায় সারমেয় ও দরিদ্র শিশুদের জন্য এই টাকা দিয়ে দিলেন তিনি। বিভিন্ন ধরণের মজার চ্যালেঞ্জ ও বিপুল অর্থের পুরস্কারের জন্য পরিচিত ইউটিউবার মিস্টার বিস্ট। তাঁর এই ভিডিওতে ছিলেন লেব্রন জেমস, আরলিং হাল্যান্ডের মতো তারকারা। হার্দিকের সঙ্গে ছিলেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ক্যারিমিনাতি বা অজয় নাগর।

কী ছিল এই চ্যালেঞ্জ?

এই চ্যালেঞ্জের নিয়ম ছিল বেশ সহজ। বেসবলের ব্যাট দিয়ে বল মেরে মাঠের বাইরে পাঠাতে হবে। প্রতিপক্ষের তুলনায় যে বেশিবার বল মাঠের বাইরে ফেলবে, সে জিতবে। এই চ্যালেঞ্জে মিস্টার বিস্ট বনাম হার্দিক খেলা হয়। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় জয়ী হন ভারতীয় ব্যাটার। পুরস্কার হিসেবে পান ১ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪.৯ লক্ষ টাকা।

বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটের দুনিয়ায় নেই হার্দিক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। আইপিএলে শেষবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন তিনি। আফগানদের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে দলে ছিলেন না হার্দিক। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও দলের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এরপরেও আর খেলতে দেখা যায়নি তাঁকে। তবে তার মধ্যেই দেখা গেল এক মানবিক হার্দিক পান্ডিয়াকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us