FIFA World Cup 2026: বিশ্বকাপের আগেই বিপর্যয় ইংল্যান্ড শিবিরে, চুরি হয়ে গেল খেলোয়াড়দের প্র্যাক্টিস কিট!

England : বিশ্বকাপ শুরুর আগে অনেকদিন ধরেই আমেরিকার ফ্লোরিডার পাম বিচে প্রস্তুতি সারছিল ইংল্যান্ড। সেখান থেকেই ম্যাচের আগে কানসাস শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হ্যারি কেনরা। আগামী বৃহস্পতিবার, ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড দল।

FIFA World Cup 2026: বিশ্বকাপের আগেই বিপর্যয় ইংল্যান্ড শিবিরে, চুরি হয়ে গেল খেলোয়াড়দের প্র্যাক্টিস কিট!
বিপাকে ইংল্যান্ড দল।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 13, 2026 | 12:14 PM

কলকাতা : বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে প্রায় দিন দুয়েক হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেই বিশাল বিপদে ইংল্যান্ড দল। শোনা গিয়েছে, বেলিংহ্যামদের অনুশীলনের বুট, কিট চুরি হয়ে গিয়েছে। এর ফলে চিন্তিত ইংল্যান্ড স্কোয়াড। বাতিল করে দেওয়া হয়েছে ক্রোয়েশিয়া ম্যাচের আগের প্র্যাকটিস। এর ফলে বিপাকে পড়েছেন ইংল্যান্ড দল ও কোচ টমাস টুচেল।

কানসাস সিটির সোপ সকার ভিলেজে প্র্যাক্টিসের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় গাড়িতে সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। শোনা গিয়েছে, বল ও বুটসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। বর্তমানে খোয়া যাওয়া জিনিসগুলোর তল্লাশি ও তালিকা নিশ্চিত করছে পুলিশ। টমাস টুচেল ও তাঁর দলের শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছনোর কথা ও তার আগে এই সরঞ্জামগুলি সেখানে পৌঁছনোর কথা ছিল। তবে ক্ষতির পরিমাণ ঠিক কত টাকার, সেই বিষয়ে কিছু জানায়নি ইংল্যান্ড ফেডারেশন। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কানসাস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন,”একটি দলের গাড়ি আজ সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছনোর আগেই সেখান থেকে কিছু সরঞ্জাম চুরি যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। একই সম্ভাব্য চুরির ঘটনায় তদন্ত চলছে।”

বিশ্বকাপ শুরুর আগে অনেকদিন ধরেই আমেরিকার ফ্লোরিডার পাম বিচে প্রস্তুতি সারছিল ইংল্যান্ড। সেখান থেকেই ম্যাচের আগে কানসাস শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হ্যারি কেনরা। আগামী বৃহস্পতিবার, ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড দল। তবে প্রস্তুতি সারার আগেই এমন চুরির ঘটনায় বিক্ষুব্ধ ইংল্যান্ড কোচ। এই চুরি হওয়ার ফলে দলের মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে বলে জানাচ্ছে ইংল্যান্ড শিবির।

Follow Us