ICC Cricket World Cup 2027: ২০২৭ বিশ্বকাপের ফরম্যাটে আমূল বদল, সুপার সিরিজ থেকে সুপার সেভেন—জানুন সম্পূর্ণ নিয়ম!

ICC: মোট ৩টি দেশে হবে এই বিশ্বকাপ। জিম্বাবোয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৩ দেশ মিলিয়ে মোট ১২টি ভেন্যুতে খেলা হবে ম্যাচ। আগামী বছর বিশ্বকাপে খেলবে ১৪টি দেশ। ফলে বাড়তে চলেছে ম্যাচের সংখ্যাও। মোট তিনটি পর্ব আনা হয়েছে এবার বিশ্বকাপে। আইসিসির দাবি, এর ফলে আরও আকর্ষণীয় হতে চলেছে এই টুর্নামেন্ট।

ICC Cricket World Cup 2027: ২০২৭ বিশ্বকাপের ফরম্যাটে আমূল বদল, সুপার সিরিজ থেকে সুপার সেভেন—জানুন সম্পূর্ণ নিয়ম!
আইসিসি বিশ্বকাপ Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 31, 2026 | 11:27 AM

কলকাতা : দেখতে দেখতে চার বছর প্রায় অতিক্রান্ত। আগামী বছর হবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ। ২০২৩ সালে ফাইনালে হারের পর আদৌ ভারত এবার বিশ্বকাপ জিততে পারে কিনা, সেই দিকে নজর রয়েছে ভারতীয় দর্শকের। একই সঙ্গে বিরাট-রোহিতের ভবিষ্যতের উপরেও নজর রাখছেন দর্শকরা। তবে এর মধ্যেই আগামী বিশ্বকাপের নতুন ফরম্যাট জানাল আইসিসি।

আগামী বছর বিশ্বকাপে খেলবে ১৪টি দেশ। ফলে বাড়তে চলেছে ম্যাচের সংখ্যাও। মোট তিনটি পর্ব আনা হয়েছে এবার বিশ্বকাপে। আইসিসির দাবি, এর ফলে আরও আকর্ষণীয় হতে চলেছে এই টুর্নামেন্ট। এবং যেহেতু এবার সেমিফাইনালের আগে মোট ৩ রাউন্ড রয়েছে, তাই সব দেশ অন্যবারের তুলনায় বেশি ম্যাচ খেলবে।

রাউন্ড ১ – এই রাউন্ডের নাম দেওয়া হয়েছে সুপার সিরিজ। ১৪টি দেশের মধ্যে সবচেয়ে নিচে থাকা ৩ দল নিয়ে খেলা হবে এই রাউন্ড। এই ফরম্যাটে ৩ দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। এর শীর্ষে থাকা দেশ যাবে পরের রাউন্ডে।

রাউন্ড ২ – এখানে খেলবে মোট ১২টি দেশ (১১টি দেশ + সুপার সিরিজের বিজয়ী)। এই রাউন্ডকে ভাগ করা হবে ২টি গ্রুপে। প্রতি গ্ৰুপের প্রতিটি দেশ একে অন্যের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। প্রতি গ্ৰুপ থেকে ৩টি দেশ পরের রাউন্ডে উঠবে। দুই গ্ৰুপ থেকে সেরা চতুর্থ স্থানাধিকারী দেশ খেলবে পরের রাউন্ড।

সুপার সেভেন – এই রাউন্ডে খেলবে মোট ৭টি দেশ। এই ৭টি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে একটি করে ম্যাচ। সেখান থেকে সেরা চার দল যাবে সেমিফাইনালে। সুপার সেভেনের পর প্রথম স্থানে থাকা দেশের সঙ্গে খেলবে চতুর্থ স্থানে থাকা দেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে।

মোট ৩টি দেশে হবে এই বিশ্বকাপ। জিম্বাবোয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৩ দেশ মিলিয়ে মোট ১২টি ভেন্যুতে খেলা হবে ম্যাচ। তবে এই বার যেহেতু বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ বিশ্বকাপ বলে ধরা হচ্ছে, তাই আদৌ কি শেষবার ভারতের জার্সিতে তাঁরা বিশ্বকাপ পাবেন? সেই নিয়েই চর্চিত ক্রিকেটমহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us