Jasprit Bumrah: আশা জাগিয়েও চোটের কারণে বিদায় বুমরার, বোর্ডের নজরে ঘরোয়া ক্রিকেটে সফল পেসার!

Indian Cricket: আগে বলা হয়েছিল, তিনি সম্ভবত কলম্বো টেস্টের আগে দলে ফিরবেন কিন্তু চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও সময় লাগতে পারে। তাই বুমরাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।

Jasprit Bumrah: আশা জাগিয়েও চোটের কারণে বিদায় বুমরার, বোর্ডের নজরে ঘরোয়া ক্রিকেটে সফল পেসার!
যশপ্রীত বুমরাImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 02, 2026 | 5:17 PM

কলকাতা : ম্যাচের আগেই দুঃসংবাদ ভারতের জন্য। ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা আগামী ১৫ আগস্ট গলে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়ে গেলেন। আগে শোনা গিয়েছিল, তিনি খেলবেন কিন্তু এবার এই দুঃসংবাদে চাপ বাড়ল ভারতের। শোনা গিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার পরও তাঁর বাঁ হাঁটুতে অস্বস্তি রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখার সিদ্ধান্ত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তারা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি২০ বিশ্বকাপের শেষ দিকে হাঁটুর পুরোনো চোট আবার বাড়ার ফলে বুমরাকে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। ৩২ বছর বয়সী এই পেসার ইতিমধ্যেই সেই ইনজেকশন নিয়েও নিয়েছেন বলে জানা গিয়েছে। আগে বলা হয়েছিল, তিনি সম্ভবত কলম্বো টেস্টের আগে দলে ফিরবেন কিন্তু চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও সময় লাগতে পারে। তাই বুমরাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।

পরিকল্পনা ছিল, বুমরাকে স্বাভাবিকের তুলনায় বেশি সময় বিশ্রাম দেওয়া হবে। তাই অতীতে তাঁকে দলে না রাখা হলেও ৩ আগস্ট মুম্বইয়ে দলের সঙ্গে রাখা হয়েছিল তাঁকে। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে,“আগেও তাড়াহুড়ো করে অনেক ক্রিকেটারকে মাঠে ফেরানো হয়েছে। তার ফল ভাল হয়নি, অনেকেই আবার চোট পেয়েছেন। বুমরার ক্ষেত্রে সেই ঝুঁকি নেওয়া হবে না। তাই ওর সুস্থ হয়ে ওঠা একমাত্র লক্ষ্য। সামনে খুব প্রয়োজনীয় ম্যাচ আছে তাই বুমরাকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করা হবে না।”

বুমরাকে ফিটনেস পরীক্ষায় পাশ করার শর্তে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলে রাখা হয়েছিল। কিন্তু এখন তিনি ছিটকে যাওয়ায় অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি তাঁর পরিবর্তে নতুন একজন পেসার বেছে নিতে চলেছে। এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন আকিব নবি। জম্মু কাশ্মীরের এই পেসার অতীতে ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলেছেন। তিনি দীর্ঘদিন জম্মুর হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন। শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচে তিনি মোট ৬ উইকেট নিয়েছেন। যদি শেষ পর্যন্ত বুমরা দলে না থাকেন, তাহলে নবির সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রকট।

Loading...
Unable to load recommendations.
Follow Us