Joe Cole on Leo Messi: ‘মেসিকে বিছানায় শুইয়ে দেব…’ ম্যাচের আগে হুঁশিয়ারি ইংল্যান্ডের প্রাক্তনী জো কোলের!

FIFA World Cup 2026: বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে বিশ্বকাপে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮, ২০০২ সালে। শেষ সাক্ষাৎে ডেভিড বেকহ্যামের পেনাল্টি থেকে মারা গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।

Joe Cole on Leo Messi: মেসিকে বিছানায় শুইয়ে দেব... ম্যাচের আগে হুঁশিয়ারি ইংল্যান্ডের প্রাক্তনী জো কোলের!
লিওনেল মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 13, 2026 | 2:42 PM

আমেরিকা : ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড (Argentina vs England)। আটলান্টা স্টেডিয়ামে হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচের আগে বেফাঁস মন্তব্য বসলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জো কোল (Joe Cole)। তাঁর বিশ্বাস, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামক পডকাস্ট শো-তে জো কোল বলেন,“ইংল্যান্ডের কাছে এমন কিছু ফুটবলার ও পরিকল্পনা আছে, যার মাধ্যমে তারা আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ও ক্যাপ্টেন মেসিকে আটকে দেবে।” কোল বলেন,”আমার বিশ্বাস আমরা মেসিকে থামিয়ে দেব। ওকে বিছানায় শুইয়ে দেব।” কোলের আরও বিশ্বাস, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে ওঠা লিওনেল মেসির দলের বিরুদ্ধে প্রধান ফারাক গড়বে দুই দলের আক্রমণ ভাগ।

সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল পাননি মেসি। ফলে এই বিশ্বকাপে টানা সব ম্যাচেই গোল পেলেন না তিনি। তবুও ম্যাচের ১০ মিনিটের মাথায় তাঁর কর্নার থেকেই গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচ চলাকালীন ডান চোখের কোলে আঘাত পান মেসি। চিকিৎসাও করতে হয় তাঁর। তবে চোট সত্ত্বেও তিনি মাঠ ছাড়েননি এবং খেলা চালিয়ে যান।

বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে বিশ্বকাপে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮, ২০০২ সালে। শেষ সাক্ষাৎে ডেভিড বেকহ্যামের পেনাল্টি থেকে মারা গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামছে মেসির দল। গ্ৰুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডনকে হারিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে, ইংল্যান্ডও কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়েছে অতিরিক্ত সময়ে। তার উপর কোলের এই মন্তব্য ম্যাচ শুরু হওয়ার আগেই এই ম্যাচ ঘিরে উত্তাপ বাড়িয়েছে।

Follow Us