FIFA World Cup 2026: বেলিংহ্যামের গোল ঘিরে তুমুল বিতর্ক, নরওয়ের অভিযোগ উড়িয়ে দিল ফিফা!

Jude Bellingham: প্রথমার্ধের শেষের দিকে নরওয়ের গোলকিপার নিল্যান্ডের লম্বা শট লাগে স্পাইডার ক্যামে। তারপর সেই বলই পায়ে যায় ইংল্যান্ডের খেলোয়াড়ের পায় যা থেকে গোল করে দলের সমতা ফেরান জ্যুড বেলিংহ্যাম। এরপরেই দেখা যায় গোলকিপার নিল্যান্ডসহ বাকি ফুটবলারদের রেফারির কাছে গিয়ে কথা বলতে।

FIFA World Cup 2026: বেলিংহ্যামের গোল ঘিরে তুমুল বিতর্ক, নরওয়ের অভিযোগ উড়িয়ে দিল ফিফা!
বেলিংহ্যামImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 12, 2026 | 12:41 PM

আমেরিকা : দুর্দান্ত এক ম্যাচে ইংল্যান্ড হারিয়েছে নরওয়েকে। পৌঁছে গিয়েছে বিশ্বকাপের সেমি ফাইনালে। কিন্তু তবুও, বিতর্ক চলছেই। এতদিন কথা হচ্ছিল আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে। এবার সেই জায়গায় চলে এসেছে ইংল্যান্ড ম্যাচের রেফারি। হেরে গিয়ে হাল্যান্ডদের দাবি, জ্যুড বেলিংহ্যামের প্রথম গোলের আগে বল লেগেছিল স্পাইডার ক্যামে। কিন্তু রেফারি তাও খেলা চালিয়ে গিয়েছেন। এই নিয়েই স্বপক্ষে একাধিক যুক্তি সাজাচ্ছেন নরওয়ের ফুটবলাররা।

প্রথমার্ধের শেষের দিকে নরওয়ের গোলকিপার নিল্যান্ডের লম্বা শট লাগে স্পাইডার ক্যামে। তারপর সেই বলই পায়ে যায় ইংল্যান্ডের খেলোয়াড়ের পায় যা থেকে গোল করে দলের সমতা ফেরান জ্যুড বেলিংহ্যাম। এরপরেই দেখা যায় গোলকিপার নিল্যান্ডসহ বাকি ফুটবলারদের রেফারির কাছে গিয়ে কথা বলতে। তাঁদের দাবি ছিল, স্পাইডারক্যামের তারে বল লেগে বলের গতিপথ পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত মানা হয়নি।

ম্যাচের পর ফিফা একটি বিবৃতি দিয়ে জানায়, বল যে আদৌ স্পাইডার ক্যামে লেগেছিল, তার কোনও প্রমাণ নেই। বলের সেন্সরও এই তথ্য দিতে পারেনি। নিয়ম অনুযায়ী, যদি বলের সঙ্গে স্পাইডার ক্যামেরা বা ওই জাতীয় কিছুর সংস্পর্শ হয়, তাহলে সঙ্গে সঙ্গে ম্যাচ থামিয়ে বল ড্রপ করতে হয়। কিন্তু এখানে নাকি তেমন কিছুই ঘটেনি। তাই রেফারি খেলা থামানো প্রয়োজনীয় বলে মনে করেননি। ফিফার দাবি, “বলের তারে লাগার কোনও প্রমাণ নেই। তাই রেফারির সিদ্ধান্ত সঠিক। প্রযুক্তিরও কোনও ভুল নেই।”

যদিও তাতেও বিশেষ অসুবিধে হয়নি ম্যাচের। হাল্যান্ডের দলকে ২-১ উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড। ফলে, এই মুহূর্তে ফিফা ক্রমতালিকার প্রথম ৪ দলই বিশ্বকাপের সেমিফাইনালে। কে জিতবে ফিফার বিশ্বকাপ, তাই এখন আগ্রহের বিষয় সবার কাছে।

Follow Us