Lionel Messi: ‘আর বেশিদিন ফুটবল খেলা সম্ভব নয়…’, বাবাকে হারিয়ে আবেগঘন বার্তা মেসির!

Leo Messi Father's Death: সম্প্রতি জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে বিরতি নিয়েছেন মেসি। কবে তিনি ইন্টার মায়ামিতে ফিরবেন, জানা নেই। বাবার মৃত্যু যে সত্যিই তাঁকে ভাবিত করেছে, তা বলাই বাহুল্য। তাঁর বাবা না থাকলে মেসির মেসি হয়ে ওঠাই হয়না। নিজের কাজ ফেলে সন্তানের পিছনে পুরো সময় দিয়েছেন হোর্হে। ছেলে আজ বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে প্রথম সারিতে।

Lionel Messi: ‘আর বেশিদিন ফুটবল খেলা সম্ভব নয়...’, বাবাকে হারিয়ে আবেগঘন বার্তা মেসির!
লিওনেল মেসি Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Aug 13, 2026 | 5:02 AM

রোজারিও : বছরটা যেন একদমই ভাল যাচ্ছে না লিওনেল মেসির। গত মাসেই স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছে আর্জেন্টিনা। এই মাসে আবার বিশাল বড় মানসিক আঘাতে জর্জরিত ফুটবলের রাজপুত্র। দিন কয়েক আগেই পিতৃবিয়োগ হয়েছে তাঁর। ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর বাবা হোর্হে মেসি। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লিও। বাবাকে ছাড়া তাঁর জীবন যে প্রায় অচল, তাই যেন সোশ্যাল মিডিয়ার পোস্টে বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। এমনকি আর বেশিদিন ফুটবল খেলতে চাননা, এমনও ইঙ্গিত দিয়ে দিয়েছেন মেসি।

নিজের ইন্সটা অ্যাকাউন্টে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, “বাবা, এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। তোমাকে আর দেখতে পাব না, তোমার সঙ্গে কথা হবে না – এটা ভেবেই কষ্ট হচ্ছে। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো অনেক কিছু বাকি ছিল।”

 

মেসি এও বলেছেন, “প্রতি ম্যাচের পর আমি তোমার মেসেজের অপেক্ষা করতাম। মেসেজ না পেলে তোমাকে আরও বেশি করে মিস করতাম। আমরা বিশ্বকাপের ফাইনালেও খেললাম, কিন্তু তুমি দেখতে পারলে না। আমরা চেয়েছিলাম ফাইনাল জিততে। তাহলে সেই ট্রফিটা তোমাকে দেখতে পারতাম। কিন্তু সেটা পারিনি। আমার শরীর আর সায় দেয়নি। তুমি ছাড়া আমি কিভাবে থাকব, জানি না। আমি ফুটবল খেলেছি ঠিকই, কিন্তু এবার মনে হয়, আর বেশিদিন ফুটবল খেলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আর একটু অপেক্ষা করতে পারলে না?”

সম্প্রতি জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে বিরতি নিয়েছেন মেসি। কবে তিনি ইন্টার মায়ামিতে ফিরবেন, জানা নেই। বাবার মৃত্যু যে সত্যিই তাঁকে ভাবিত করেছে, তা বলাই বাহুল্য। তাঁর বাবা না থাকলে মেসির মেসি হয়ে ওঠাই হয়না। নিজের কাজ ফেলে সন্তানের পিছনে পুরো সময় দিয়েছেন হোর্হে। ছেলে আজ বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে প্রথম সারিতে। তাঁর ছেলেকে ভগবান মনে করে পৃথিবীর বহু ফুটবল সমর্থক। কিন্তু এবার বাবার চলে যাওয়াতে যে কষ্ট মেসি পেয়েছেন, তাই ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us