FIFA World Cup 2026: শেষবার বিশ্বমঞ্চে দুই নায়ক, মেসি না রোনাল্ডো – বিশ্বকাপে সেরা কে?

Lionel Messi: দুজনেই বিশ্ব ফুটবলের দুই আইকন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একজন বিশ্বকাপ জিতে গিয়েছেন অতীতে, আর একজন এখনও বিশ্বকাপ পাননি। এবার কি বিশ্বকাপ জিতে রোনাল্ডো গোট বিতর্কের অবসান ঘটাবেন?

| Edited By: Moumita Das

Jun 17, 2026 | 4:14 PM

1 / 8
আজ, বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করলেন লিও মেসি।আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন ফুটবলের রাজপুত্র। তবে, আজ রাতে মাঠে নামবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। দুজনের মধ্যে বিশ্বকাপের মঞ্চে কে কোন বিভাগে এগিয়ে? (Credit - Getty Images)

আজ, বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করলেন লিও মেসি।আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন ফুটবলের রাজপুত্র। তবে, আজ রাতে মাঠে নামবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। দুজনের মধ্যে বিশ্বকাপের মঞ্চে কে কোন বিভাগে এগিয়ে? (Credit - Getty Images)

2 / 8

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে মেসির রেকর্ড চমৎকার। ২০২২ বিশ্বকাপেই তিনি নকআউটে প্রতি ম্যাচে গোল করার এক অনন্য কীর্তি গড়েন। আবার, রোনাল্ডোর কেরিয়ারে কোনও নকআউট গোল নেই, যা পোর্তুগিজ মহাতারকার জীবনে এক বড় খামতি। (Credit - Getty Images)

3 / 8

বিশ্বকাপে মেসি মোট গোল করেছেন ১৬টি। রোনাল্ডোর মোট গোল ৮টি ও অ্যাসিস্ট ২টি। মেসি দিয়েছেন মোট ৯টি অ্যাসিস্ট। আর একটি গোল করলেই মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে দেবেন মেসি। (Credit - Getty Images)

4 / 8

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জয়ের ক্ষেত্রে মেসি এক অনন্য পর্যায়ে। তিনি ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে দু'বার গোল্ডেন বল জেতেন, যা ইতিহাসের সবথেকে সেরা পারফরম্যান্স। (Credit - Getty Images)

5 / 8

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিও মেসির দখলে। তিনি বিশ্বকাপে রেকর্ড ২০টি ম্যাচ খেলেছেন, যা ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে, রোনাল্ডো ১৭টি ম্যাচে পর্তুগালের নেতৃত্ব দিয়েছেন। (Credit - Getty Images)

6 / 8

বিশ্বকাপের মঞ্চে ৭ বার ম্যান অফ দা ম্যাচ হয়েছেন রোনাল্ডো। অন্যদিকে, ১১বার ম্যান অফ দা ম্যাচের রেকর্ড মেসির দখলে। এই বিভাগেও রোনাল্ডোকে পিছনে ফেলেছেন মেসি। (Credit - Getty Images)

7 / 8

বিশ্বকাপে ট্রফির বিচারেও রোনাল্ডোকে পিছনে ফেলেছেন মেসি। ২০২২ সালে প্রথম বিশ্বকাপ পেয়েছেন লিও। রোনাল্ডোর কেরিয়ারে একটিও বিশ্বকাপ আসেনি এখনও। তাই এবার তাঁর হাতে বিশ্বকাপ দেখতে আগ্রহী সমর্থকরা। (Credit - Getty Images)

8 / 8

সব পরিসংখ্যান ও সাফল্য দিয়ে বিচার করলে মেসি স্পষ্টতই এগিয়ে। বিশ্বকাপ মঞ্চে তাঁর শ্রেষ্ঠত্ব ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। সব দিকেই রোনাল্ডোকে বাজিমাত করেছেন মেসি। তাই এটাও বলা যায়, বিশ্বকাপে মেসিই এগিয়ে। (Credit - Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us