FIFA World Cup 2026 Final: ‘ইয়ামাল অসাধারণ ফুটবলার কিন্তু…’,ফাইনালের আগে স্প্যানিশ তারকাকে নিয়ে বড় কথা মেসির!

Lamine Yamal: মেসি এই কথাগুলি বলেছেন সাতবারের সুপার বোলজয়ী টম ব্র্যাডির সঙ্গে ফ্যানাটিকস ফেস্ট-এ আলাপচারিতার সময়। এমনকি এই অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ে আলোচিত একটি ছবির কোথাও বলেন। সেই ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা। সেখানে দেখা যাচ্ছে, ২০ বছরের তরুণ মেসি একটি চ্যারিটি ফটোশুটে ছোট্ট শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন।

FIFA World Cup 2026 Final: ইয়ামাল অসাধারণ ফুটবলার কিন্তু...,ফাইনালের আগে স্প্যানিশ তারকাকে নিয়ে বড় কথা মেসির!
মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 18, 2026 | 4:50 PM

আমেরিকা : আগামীকাল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। তবে সেই ম্যাচে মাঠে নামার আগেই বার্সেলোনার তারকা ফুটবলার ১৯ বছর বয়সী ইয়ামালের ভূয়সী প্রশংসা করলেন লিওনেল মেসি। এই ম্যাচে মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে ম্যাচের আগেই মেসির প্রশংসা পেলেন ইয়ামাল।

মেসি বলেছেন,“লামিন সত্যিই দুর্দান্ত ফুটবলার। আমি ওকে অনেক দিন ধরেই দেখছি, কারণ ও আমার প্রিয় ক্লাব বার্সেলোনাতে খেলে। ওর সামনে ইতিহাস গড়ার সুযোগ আছে। কিন্তু আমরা চাইব, এবার যেন সেটা না হয়।”

মেসি এই কথাগুলি বলেছেন সাতবারের সুপার বোলজয়ী টম ব্র্যাডির সঙ্গে ফ্যানাটিকস ফেস্ট-এ আলাপচারিতার সময়। এমনকি এই অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ে আলোচিত একটি ছবির কোথাও বলেন। সেই ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা। সেখানে দেখা যাচ্ছে, ২০ বছরের তরুণ মেসি একটি চ্যারিটি ফটোশুটে ছোট্ট শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন। বিশ্বকাপ ফাইনালের আগে সেই ছবি আবার ভাইরাল হয়েছে কারণ এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছেন এই দুই তারকা।

মেসি বলেন,“যখন ছবিটি তোলা হয়েছিল, তখন ও ছোট্ট শিশু ছিল। এখন সেই লামিনের বিরুদ্ধেই বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছি। সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।” তাঁর কথায়, “আমরা ভাল ফুটবল খেলতে চাই। তবে আমি আশা করি, ইয়ামাল ও ওর দলকে আটকানোর উপকরণ আমাদের কাছে আছে। চাইব, ওরা যাতে ভাল না খেলতে পারে।”এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার জোয়ান মনফর্ট। তিনি জানান, তিনি কল্পনাও করতে পারেননি যে ছবিটির একদিন এতো অপরিসীম গুরুত্ব তৈরি হবে। মেসি জানান, তিনি অনেকদিন ধরেই ইয়ামালের খেলা দেখেন। এখন বার্সেলোনার হয়ে খেলেন স্প্যানিশ তারকা, যে ক্লাবে মেসি ২০০০ থেকে ২০২১ পর্যন্ত খেলেছিলেন। তাই বার্সার এই দুই রত্নের লড়াই দেখতে উদগ্রীব সমর্থকরা।

Follow Us