FIFA World Cup 2026 Final: বিশ্বকাপের পর মেসির ভবিষ্যৎ কী? বড় ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি!

Spain vs Argentina: ফাইনালের গোলের পর ইতিহাস গড়েছেন ফেরান তোরেস। তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা পঞ্চম পরিবর্ত ফুটবলার। ২০১৪ সালের ফাইনালে এই আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানির মারিও গোটজের জয়সূচক গোলের পর তিনিই প্রথম পরিবর্ত হিসেবে ফাইনালে গোল করলেন।

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপের পর মেসির ভবিষ্যৎ কী? বড় ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি!
লিওনেল মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 20, 2026 | 1:02 PM

আমেরিকা : বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) শেষ। ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন (Spain)। কিন্তু ফাইনালের (World Cup 2026 Final) পরেই উঠেছে একটি প্রশ্ন। লিওনেল মেসি (Lionel Messi) কি অবসর নেবেন? বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালের পরেই প্রশ্ন উঠছে, আদৌ কি এটা মেসির শেষ ম্যাচ ছিল? গতকাল ১০৬ মিনিটের মাথায় ফেরান তোরেসের (Ferran Torres) গোলে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। কাঁদতে কাদঁতে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। এর মধ্যেই দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) সাংবাদিক সম্মেলনে এসে মেসির ভবিষ্যৎ নিয়ে বড় কথা বললেন।

ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে স্কালোনি প্রশংসায় ভরিয়ে দিলেন মেসিকে। তারপর বললেন,“ওর এখন ৩৯ বছর বয়স। সত্যিই অকল্পনীয়। আমার দিক থেকে নতুন করে কিছু বলার নেই। ও নিজে যতদিন চাইবে, ততদিন খেলবে। দলের সঙ্গে জড়িত সবাই ওর সাপোর্টে। আমার মতে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।” ২০২২ এর পুনরাবৃত্তি করার জন্য আবার ফাইনালে জয়ের লক্ষ্যেই নেমেছিল আর্জেন্টিনা। তবে, এবার আর ফাইনালের পুনরাবৃত্তি হল না মেসিদের।

এই গোলের পর ইতিহাস গড়েছেন ফেরান তোরেস। তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা পঞ্চম পরিবর্ত ফুটবলার। ২০১৪ সালের ফাইনালে এই আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানির মারিও গোটজের জয়সূচক গোলের পর তিনিই প্রথম পরিবর্ত হিসেবে ফাইনালে গোল করলেন। একই সঙ্গে, ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে আন্দ্রে ইনিয়েস্তার অতিরিক্ত সময়ে করা গোলের পর বার্সেলোনার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করলেন ফেরান। ২০২৪-২০২৬, নিজের কেরিয়ারে দুই বছরের মধ্যে ইউরো ও বিশ্বকাপ – দুইই পেলেন লামিন ইয়ামাল। তবে ফাইনালে বলের দখল রাখা, ক্রমাগত আক্রমণ শানানো, ম্যাচের নিয়ন্ত্রণ রাখা – সবকিছুর দায়িত্বে ছিল স্পেন। অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে এগিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হল লা রোজারা।

Follow Us