FIFA World Cup 2026: সেমিফাইনাল ম্যাচে হার, আর্জেন্টিনার খেলোয়াড়কে চড় বেলিংহ্যামের!

England vs Argentina: ঝামেলা হয়েছে মাঠের বাইরেও। গ্যালারিতে দুই দেশের সমর্থকরা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে।  বেশ কয়েকজন সমর্থক রক্তাক্ত হন। শেষে বাধ্য হয়ে পুলিশ দুই দেশের বহু সমর্থককে গ্রেপ্তার করেছে। শোনা গিয়েছে, আমেরিকার বেশ কিছু শহরেই এই ম্যাচ নিয়ে ঝামেলা হয়েছে।

FIFA World Cup 2026: সেমিফাইনাল ম্যাচে হার, আর্জেন্টিনার খেলোয়াড়কে চড় বেলিংহ্যামের!
ঝামেলায় জড়িয়েছেন বেলিংহ্যাম!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 16, 2026 | 2:05 PM

আটলান্টা : ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা সেমিফাইনালের অন্যতম আকর্ষণ ছিলেন লিওনেল মেসি ও জ্যুড বেলিংহ্যাম। দুই দলের আক্রমণের মূল ভরসার কেন্দ্র ছিলেন এই দুই তারকা। তবে ম্যাচের মধ্যে বচসায় জড়ালেন দুজন। এর পাশাপাশি আবার ম্যাচের পর মারামারিতে জড়ালেন ইংল্যান্ডের সমর্থকরা।

ম্যাচের শুরুতে জ্যুড বেলিংহ্যামকে ট্যাকল করেন লিয়ান্দ্রো পারাদেস। এরপর এলিয়ট অ্যান্ডারসনের উপরেও একই ধরনের ফাউল করেন এনজো ফার্নান্দেজ। ইংল্যান্ড শিবিরের দাবি, অন্তত একটি হলুদ কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি কোনও কার্ড দেখাননি। সেই সিদ্ধান্ত নিয়েই বেলিংহ্যামের সঙ্গে তর্কে জড়ান মেসি। তবে শেষ অবধি জয় পেলেন মেসিরাই। ২-১ গোলে ইংল্যান্ডকে বধ করল আর্জেন্টিনা। টানা দুইবার ফাইনালে চলে গেলেন মেসিরা।

 

তবে ম্যাচের পরেও ঘটেছে অনেক কিছুই। আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার বার্কো বেলিংহ্যামকে দেখে কিছু বলার পর বেলিংহ্যামও পাল্টা চড় মেরে দেন বার্কোকে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও সঙ্গে সঙ্গে বাকি খেলোয়াড়রা এসে দু’জনকে আলাদা করে দেন ফলে বিশেষ কোনও ঝামেলা হয়নি।

তবে এর পাশাপাশি ঝামেলা হয়েছে মাঠের বাইরেও। গ্যালারিতে দুই দেশের সমর্থকরা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে।  বেশ কয়েকজন সমর্থক রক্তাক্ত হন। শেষে বাধ্য হয়ে পুলিশ দুই দেশের বহু সমর্থককে গ্রেপ্তার করেছে। শোনা গিয়েছে, আমেরিকার বেশ কিছু শহরেই এই ম্যাচ নিয়ে ঝামেলা হয়েছে। এমনকি ইংল্যান্ডেও মারামারিতে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকরা। তাই ম্যাচ ও ম্যাচের বাইরে, দুই জায়গাতেই ঝামেলার সাক্ষী রইল ফুটবল বিশ্ব।

Follow Us